সারাদেশ

ফেনীতে বাতিল শিয়াবাদ প্রতিরোধ দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, ফেনী : ইসলাম ধংসাত্মক বিপর্যয় ইরানে বাতিল শিয়াবাদি স্বৈরতন্ত্র রাষ্ট্রীয় জবরদখলকে ইসলামী বিপ্লব মনে করা ইসলামকে অস্বীকার করা-আল্লামা ইমাম হায়াত। ইরানে ইসলামী বিপ্লবের ছদ্মনামে শিয়াবাদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার দিবস ১১ ফেব্রুয়ারি বিশ্ব সুন্নী আন্দোলনের ঘোষিত শিয়াবাদ প্রতিরোধ দিবস হিসেবে পালন উপলক্ষে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সংগঠনের ফেনী জেলা কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমার নির্দেশনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মাওলানা হাসান আবরার। সভাপতিত্ব করেন ফেনী জেলার সভাপতি আল্লামা মাওলানা গোলাম সরওয়ার। বিশেষ অতিথি ছিলেন, মাও. ফখরুল ইসলাম, মোশারফ হোসেন মাসুদ, তাহেরুল ইসলাম, আবুল কালাম আজাদ, নুরুল আবছার, জহিরুল ইসলাম, আবদুল আউয়াল প্রমুখ।

সমাবেশে আল্লামা ইমাম হায়াতের প্রেরিত বিবৃতি শিয়াবাদি প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ১৯৩২ এর ২৩ সেপ্টেম্বর কেবলাভূমি আল আরবকে সৌদি গােত্রবাদি ওয়াবিবাদি স্বৈরতন্ত্র ‘সৌদি আরব’ ঘোষণা যেমন ইসলাম বিরোধী তেমনি ১৯৭৯ এর ১১ ফেব্রুয়ারি ইরানে শিয়াবাদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠাও ইসলাম নয়-ইসলামের নামে এক ধংসাত্মক ধোকা।

ইমাম হায়াত বলেন, তাওহীদ রেসালাতের বন্ধন ও ঈমানী অস্তিত্বের প্রাণ পবিত্র আহলে বায়েত রাদিআল্লাহু আনহুমের খেলাফ হয়ে এবং অভিশপ্ত কাফের এজিদকে মুসলিম গণ্য করে খারেজী-সালাফি-ওয়াবি বাতিল ফেরকা যেমন দয়াময় আল্লাহতাআলা ও তাঁর মহান হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শত্রুতে পরিণত হয়েছে, তেমনি প্রাণ প্রিয় আহলে বায়েতের পবিত্র নামে ধোকা দিয়ে তাদের তথা ইসলামের আকিদা আদর্শ ও খেলাফতের ধারা বিকৃত করে বিপরীত মতবাদ ও মহান শাহাদাতে কারবালার বিপরীত মুলুকিয়ত কায়েমের মাধ্যমে শিয়াবাদও তাদের আদর্শের দুশমান এবং প্রমাণিত বাতিল।

ইসলামের রাজনৈতিক নীতি ও দিকদর্শন উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত বলেন, দয়াময় আল্লাহতাআলা সব সৃষ্টির রব রাব্বুল আলামিন এবং প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্ব সৃষ্টির জন্য রহমত রাহমাতাল্লিল আলামিন হিসেবে ইসলামের সর্বকালীন বিশ্বজনীন রাজনৈতিক রুপরেখা একমাত্র সর্বজনীন মানবতার রাষ্ট্র ও অখন্ড মানবতার বিশ্বব্যবস্থা খেলাফতে ইনসানিয়াত।

আল্লামা ইমাম হায়াত বলেন, একক ধর্মের নামে ও উগ্র জাতীয়তাবাদের ভিত্তিত্বে একক গোষ্ঠীবাদি রাষ্ট্র ও গোষ্ঠীবাদি অপরাজনীতি মানুষকে হিংস্র অমানুষ এবং সত্য ও মানবতার শত্রু বানায়। তারা বলেন, একক ধর্মের নামে অপরাজনীতি ও একক জাতীয়তাবাদের নামে অপরাজনীতি সত্য ও মানবতার বিরুদ্ধে যুদ্ধ।

একক ধর্ম ও একক জাতীয়তাবাদ ভিত্তিক সত্যদ্রোহী ও মানবতা বিধংসী একক গোষ্ঠীবাদি অপরাজনীতির ধংসযজ্ঞ থেকে ধর্ম-জীবন ও মানবতা এবং সমগ্র মানবমন্ডলীকে রক্ষায় সর্বজনীন মানবতার রাজনীতির মাধ্যমে সব মানুষের জন্য মুক্ত জীবনের মুক্ত দুনিয়া গড়ে তোলার লক্ষ্য নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লামা ইমাম হায়াত সত্য ও মানবতায় বিশ্বাসী সব মানুষের প্রতি আবেদন জানান।

সান নিউজ/একেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা