সারাদেশ

সিলেটে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের জকিগঞ্জে ট্রলির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম কাওসার আহমদ (৩০)। তিনি জকিগঞ্জ উপজেলার নরসিংহপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্র জানায়, দুপুরে কাওসারের মোটরসাইকেলে দ্রুতগামী একটা ট্রলি ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ওসি মীর মো. আবু নাছের। তিনি জানান, পোস্টমর্টেমের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

চিলমারীতে ইসলামীক ফাউন্ডেশন শিক্ষকদের মানববন্ধন

কুড়িগ্রামের চিলমারীতে ইসলামীক ফাউন্ডেশনের মউশিক শি...

সিরাজদীখানে শ্রমিক দলের কার্যালয়ে আগুন

মুন্সীগঞ্জের সিরাজদীখানে উপজেলা শ্রমিক দলের সাধারণ...

আ’লীগের সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে মির্জানগর যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরা...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা