সারাদেশ

কাপ্তাইয়ে পৃথক ঘটনায় ২ যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটির কাপ্তাইয়ে পৃথক ঘটনায় দুই যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

সোমবার (২৫ জানুয়ারি) ভোরের দিকে কাপ্তাই ইউনিয়নের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকল্প এলাকায় এ পৃথক দুটি আত্মহত্যার ঘটনা ঘটে। নিহতরা হলেন-কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডের গাড়ি চালক খয়েজ আহমেদের ছেলে মো. শোয়েব আহমেদ (২৮) ও ফরহাদ হোসেনের ছেলে মো. নাইমুর রহমান নয়ন (২২)।

কাপ্তাই থানা পুলিশ ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছে।

জানা যায়, মধ্যরাতে শোয়েব পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে ও ভোরে বন্ধুদের মজার ছলে কীভাবে আত্মহত্যা করে তা দেখাতে গিয়ে গলায় ফাঁস পড়ে যায় নাইমুরের। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে দ্রুত কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন বলেন, এদিন ভোর রাতে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে শোয়েব নামে এক যুবক আত্মহত্যা করে। আরেক ঘটনায় নাইমুর রহমান নামে এক যুবক আত্মহত্যার শিকার হয়। দু’জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে কাপ্তাই থানায় লিখিতভাবে জানিয়েছেন নিহত দু’জনের অভিভাবকরা। কাপ্তাই থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।

সান নিউজ/কেইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা