সারাদেশ

আসামি ধরতে গিয়ে হামলায় ৫ পুলিশ আহত

নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর : পিরোজপুর পৌর শহরের কুমারখালী এলাকায় আসামি গ্রেফতার করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় সদর থানার ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন, সদর থানার এসআই সৈকত হোসেন সানি, এসআই মাহামুদুল হাসান, এসআই খাইরুল হোসেন, এএসআই সাইফুল ইসলাম, পুলিশ সদস্য মো মারুফ হাওলাদার।

রোববার গভীর রাতে কুমারখালীর সিকদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে।

এসময় আসামিদের মধ্যে কুমারখালী এলাকার আনোয়ার সিকদারের পুত্র হাসান সিকদার, শেখপাড়া এলাকার মিঠু দাসের পুত্র শাওন দাস আহত হয়।

পিরোজপুর সদর থানা সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ২টার দিকে পিরোজপুর সদর থানার পুলিশের সদস্যরা আসামি গ্রেফতার করতে কুমারখালী এলাকায় যান। সেখান থেকে আসামি হাসান সিকদারকে গ্রেফতার করে সদর থানায় নিয়ে আসার পথে হাসানের লোকজন তাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার জন্য পুলিশের উপর হামলা চালায়।

এ সময় হামলায় পুলিশের ৩ জন এসআই ১ জন এএসআই ও ১ জন পুলিশ সদস্য আহত হন। আসামিপক্ষের ২ জন আহত হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৭ জনকে গ্রেফতার করে।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তারেক আজিজুল্লাহ জানান, রাত ২টার পরে আহত ৫ পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া ২ জন আসামিকেও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়।

তবে এ বিষয়ে জেলা পুলিশের কেউ বক্তব্য দিতে রাজি হননি।

সান নিউজ/কেএসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা