সারাদেশ

বোয়ালমারীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে আহত ৫০

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মুজুরদিয়া নামক স্থানে শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর ২টায় বোয়ালমারী থেকে ছেড়ে যাওয়া ফরিদপুরগামী একটি বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা প্রায় ৫০ জন যাত্রী আহত হয়।

আহতদের বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার করে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার মো. ওহিদুজ্জামান খান সাইফুল জানান, বোয়ালমারী থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাস উপজেলার সাতৈর ইউনিয়নের মুজুরদিয়া ব্রিজে উঠার সময় মাঝকান্দি থেকে ছেড়ে আসা একটি মাইক্রো বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। বাসে থাকা প্রায় ৫০ জন যাত্রী মারাত্মক আহত হয়। আহতদের মধ্যে ১৪ জনকে উদ্ধার করে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত আরও যাত্রীদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মাহাবুব আলম বলেন, মারাত্মক আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সান নিউজ/কেএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা