সারাদেশ

বেলুনে গ্যাস ভরার সময় বিস্ফোরণ, শিশুসহ নিহত ৩

কক্সবাজার প্রতিনিধি : বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুই শিশুসহ তিনজন মারা গেছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের নতুনবাজার মাঠে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ৯ শিশু ও কিশোর আহত হয়েছে।

নিহত দুই শিশুর নাম মোহাম্মদ এহেসান (১২) ও এরশাদুর রহমান (১০)। এর মধ্যে এরশাদ মাতারবাড়ি ইউনিয়নের বলিরপাড়া এলাকার আজিজুর রহমান ও এহেসান একই ইউনিয়নের দক্ষিণ মিয়াজির পাড়ার বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে।

গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা মোহাম্মদ আলমগীরও (৩৮) মারা গেছেন। তিনি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বাসিন্দা।

বিস্ফোরণে জাহেদুল ইসলাম (১২), মো. মারুফ(১২), সাদেকুল ইসলাম(১৩), আবদুল মোনাফ(১৪), শেকাব উদ্দীন (১৫), আবদুল মন্নান(১৩), মো. জয়নাল(১২), মোহাম্মদ আক্কাস (১৮) ও মোহাম্মদ নুরী (১৫) আহত হয়েছে।

তারা মহেশখালী উপজেলার মাতারবাড়ী, শাপলাপুর ও কালারমারছড়া ইউনিয়নের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় মাতারবাড়ী পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের আজিজিয়া মাদ্রাসায় বার্ষিক সভা উপলক্ষে ইসলামি মহাসম্মেলনের আয়োজন করা হয়। শুক্রবার বার্ষিক সভার শেষ দিন ছিল। বার্ষিক সভাকে ঘিরে ওই মাদ্রাসার দক্ষিণ পাশে মাতারবাড়ী উচ্চবিদ্যালয়ের মাঠে ছোটদের খেলনাসহ বিভিন্ন পণ্য নিয়ে বসেন ব্যবসায়ীরা।

ক্রবার সকাল সাড়ে ১০টায় এক বেলুন বিক্রেতা বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎ গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে মোহাম্মদ এহেসান নিহত এবং এরশাদুর রহমানসহ ১০ জন আহত হয়।

আহতদের মধ্যে এরশাদুর রহমানকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা আড়াইটায় সে মারা যায়। অপরদিকে বিকেল সাড়ে তিনটায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান বেলুন বিক্রেতা মোহাম্মদ আলমগীর।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল হাই বলেন, বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুই শিশু মারা যায়। এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা