সারাদেশ

এক জনকে বাঁচাতে গিয়ে ২ জন নিহত

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর : মাদারীপুর জেলায় রোগীবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত। এছাড়া গুরুতর আহত হয়েছেন ৩জন।

শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর ১টায় মাদারীপুর জেলার শিবচর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সীমানা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরিশালের উজিরপুর থানার বাবুর খানা গ্রামের আনোয়ার হোসেন তালুকদারের স্ত্রী খাদিজা বেগম (৫৫) ও বরিশালের উজিরপুর থানার পূর্ব দামুড়া গ্রামের মো. জালাল মিয়ার ছেলে মেহেদী হাসান (১৭)।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আসা একটি রোগীবাহী এ্যাম্বুলেন্স শুক্রবার দুপুর ১টায় শিবচরে ঢাকা-খুলনা মহাসড়কের সীমানা নামক স্থানে এসে এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে পড়ে এবং দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনাস্থলেই ২জন নিহত হন।

স্থানীয়দের সহযোগিতায় শিবচর হাইওয়ে পুলিশ ৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাচ্চর রয়েল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

শিবচর হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া এ্যাম্বুলেন্সটি হাইওয়ে থানা পুলিশের জিম্মায় রয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা