সারাদেশ

কাছে ঘেঁষছিলেন না কেউ, এগিয়ে এলেন ইউএনও

মো. আল-আমিন, শরীয়তপুর : সড়কে লুঙ্গি মোড়ানো অবস্থায় পড়েছিলেন ৪০ বছর বয়সের অসুস্থ মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তি। শরীরে দুর্গন্ধ, ঘা ও ময়লা থাকায় তাকে উদ্ধার বা সাহায্য করতে কেউ এগিয়ে আসেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেখে ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার উদ্যোগ নিয়েছেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে শরীয়তপুর সদর উপজেলার কানার বাজার-বুড়িরহাট সড়কে এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই বলেন, ‘দুপুর দেড়টার দিকে এস দেবনাথ নামের একটি ফেসবুকে পোস্টে লেখা ছিল- ‘মানুষ মানুষের জন্য, শরীয়তপুর কানার বাজার টু বুড়িরহাট রাস্তার বৃক্ষতলায় একজন অসুস্থ মানুষ খালি একটি লুঙ্গি গায়ে বসে আছে। নাম-ঠিকানা কিছুই বলতে পারে না। মুখে একটি আঘাতের চিহ্ন দেখা যায়। দাঁত কামড়ানোর আওয়াজ শোনা যায়। আমরা কি সাহায্য করতে পারি?’ লেখাটা দেখার পর তাৎক্ষণিক গিয়ে (বিকেল পৌনে ৩টা) ওই ব্যক্তিকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করি।’

তিনি বলেন, ‘অসুস্থ ওই মানসিক প্রতিবন্ধী তার ঠিকানা বলতে পারছেন না। তাকে শরীয়তপুর সদর হাসপাতালের তিন তলায় কেবিনে চিকিৎসা দেয়া হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘একজন মানুষ হিসেবে আরেকজন বিপন্ন মানুষকে সাহায্য করাই ধর্ম। তাই ওই ব্যক্তিকে উদ্ধার করে সমাজসেবার মাধ্যমে চিকিৎসার দায়িত্ব নিই। আমরা ওই ব্যক্তির পরিচয়ও জানার চেষ্টা করছি।’

ওই ব্যক্তির চিকিৎসা দিচ্ছেন ডা. সাইয়েদা নাসরীন। তিনি জানান, তার শরীর অত্যন্ত দুর্বল। শরীরে অনেক ঘায়ের চিহ্ন আছে। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে।

স্থানীয়রা জানান, সড়কের পাশে পড়েছিলেন ওই ব্যক্তি। সদর উপজেলার ইউএনও ওই ব্যক্তিকে উদ্ধার করে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যান। ওই ব্যক্তির শরীর দিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল, সহায়তা করছিলেন না কেউ। তখন ইউএনও তাকে গাড়িতে হাসপাতালে নেন। এটা অনেক মানবিক ঘটনা। তিনি এমন কাজ করে মানবতার পরিচয় দিয়েছেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা