সারাদেশ

কমলগঞ্জে তিন মেয়রপ্রার্থীর এজেন্টসহ ৮ জনকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে তিন মেয়রপ্রার্থীর ও এক কাউন্সিলর প্রার্থীসহ ৮ এজেন্টকে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে আওয়ামী লীগ মনোনীত নৌকা, বিএনপি’র ধানের শীষ ও এক স্বতন্ত্রপ্রার্থী এবং কাউন্সিলর প্রার্থীর এজেন্টদের এ জরিমানা করা হয়েছে।

আসন্ন কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন চৌধুরী, মৌসুমী আক্তার এবং অর্ণব মালাকার অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় বড় বড় বিলবোর্ড স্থাপন, ব্যানারসহ বেশ কিছু আচরণবিধি ভঙ্গ করায় ৮টি পৃথক মামলায় আট এজেন্টকে ১৭ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

পৌরসভার আচরণ বিধিমালা ২০১৫ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালতের এ অভিযানে সহযোগিতা করেন কমলগঞ্জ থানা পুলিশ।

ম্যাজিস্ট্রেট নাসরিন চৌধুরী বলেন, কমলগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি নিশ্চিতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এসডি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা