সারাদেশ

জুয়া খেলার অপরাধে ৬ পুলিশ সদস্য বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ছয় সদস্যকে আবাসিক হোটেলে বসে জুয়া খেলাসহ মাদকসেবনের অপরাধে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার(৭ জানুয়ারি) সন্ধ্যায় আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক এক অফিস আদেশে তাদের বরখাস্ত করেন। এরপর তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন- সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল বারেক ও এএসআই মিজানুর রহমান, নায়েক আফজাল সরকার, কনস্টেবল ফরহাদ হোসেন, আবদুস সালাম ও সাহেদ আলী।
তারা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। সেখান থেকেই আবাসিক হোটেলে গিয়ে নেশায় বুদ হয়ে খেলছিলেন জুয়া।

আরএমপি কমিশনার স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, এসব পুলিশ সদস্যরা বুধবার দিনগত রাতে নগরীর শেখপাড়া এলাকায় ‘বিয়ের আমন্ত্রণ’ নামের একটি আবাসিক হোটেলের দোতলায় টাকা দিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলাসহ মাদক সেবন করেন। রাত ১টা ২২ মিনিটে বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বিষয়টি অবগত হয়ে সেখানে যান।
এ সময় তিনি টাকা দিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলাসহ মাদক সেবনের সত্যতা পান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এসআই মাসুদ রানা ওই ছয় পুলিশ সদস্যকে আরএমপির আরআই মাহফুজুর রহমান ও আবু বক্কর সিদ্দিকের কাছে জিম্মানামার মাধ্যমে হস্তান্তর করেন।

পুলিশ কমিশনারের অফিস আদেশে বলা হয়েছে, এসব পুলিশ সদস্যদের এমন কার্যকলাপ বিভাগীয় শৃঙ্খলার পরিপন্থী ও অসাদচরণের সামিল। তাই এসব পুলিশ সদস্যকে পিআরবি রুলস ৮৮০ মোতাবেক ৭ জানুয়ারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন সময় তারা পুলিশ লাইনে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

দেশে সড়ক দুর্ঘটনায় সেপ্টেম্বরে নিহত ৪২৩, দিনে গড়ে ১৪ জন

সেপ্টেম্বর মাসে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নি...

শাহজালালে ১৪ কেজি সোনাসহ মালয়েশিয়ানসহ আটক ৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৪ কেজি সোনা জ...

শাহজালালে ২ কর্মীর জুতা থেকে ১৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কর্মীর জ...

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়...

বুরকিনা ফাসোর জালে গুনে গুনে ৭ গোল আর্জেন্টিনার

প্রস্তুতি ম্যাচে বুরকিনা ফাসোর বিপক্ষে দাপুটে জয় প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা