সারাদেশ

অক্সিজেনের অভাবে শিশু মৃত্যুর অভিযোগে মামলা

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে অক্সিজেনের অভাবে ১০ মাস বয়সী শিশু সামাইরা ফালাকের মৃত্যুর অভিযোগে আদালতে মামলা হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ঠাকুরগাঁও সদর আমলী আদালতে তিনজনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন নিহত শিশুর বাবা ফয়সাল মাহমুদ।

বিচারক এস রমেশ কুমার ডাগা মামলটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়ে ১৮ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। এর আগে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা না নেয়ায় আদালতের দ্বারস্থ হন তিনি।

মামলায় আসামিরা হলেন, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের বহিরাগত মিলন চন্দ্র, সিনিয়র স্টাফ নার্স মোছা. উম্মে কুলসুম ও মোছা. কামরুন নাহার।

মামলার অভিযোগে জানা যায়, ১০ মাস বয়সী শিশু কন্যা সামাইরা ফালাক শ্বাসকষ্টে ভুগলে গেল ১২ ডিসেম্বর রাতে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে পরিবারের পক্ষ থেকে হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের অবহেলা ও অক্সিজেনের অভাবের অভিযোগ করা হয়। পরে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

মামলার বাদী ও নিহত শিশুর বাবা মো. ফয়সাল মাহমুদ অভিযোগ করেন, থানায় মামলা না নেয়ায় আদালতে মামলাটি দায়ের করা হয়। সঠিক তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান তিনি।

এ বিষয়ে মামলার আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম জানান, বিচারক সন্তুষ্ট হয়ে মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়ে ১৮ জানুয়ারি দিন ধার্য করেছেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা