সারাদেশ

বোয়ালমারী পৌর নির্বাচন: বিএনপির প্রার্থী আব্দুর শুকুর শেখ

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি'র উপজেলা পর্যায়ে মেয়র প্রার্থী হিসাবে আ: শুকুর শেখের নাম চূড়ান্ত করে ঢাকায় পাঠানো হয়েছে।

রোববার রাতে বোয়ালমারী পৌরসভার ছোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা বিএনপি আয়োজিত বর্ধিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় অপর মনোনয়ন প্রত্যাশী মো. ইমরান হোসাইনকে পরবর্তী পৌরসভা নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হবে এই আশ্বাসে ইমরান আব্দুর শুকুর শেখকে সমর্থন করেন।

পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু, আব্দুর শুকুর শেক, মো. ইমরান হোসাইন, পৌর বিএনপির সহ সভাপতি আতাউর রহমান খান, পৌর বিএনপির সহ-সভাপতি ও কাউন্সিলর মো. সাইফুর রহমান, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকরাম হোসেন, কৃষক দলের আহবায়ক কুদ্দুস মোল্যা (জিকে মোল্যা), বোয়ালমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিয়ার রহমান, উপজেলা ওলামা দলের সভাপতি মুন্সী সিরাজুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মনির হোসেন, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মিনহাজুর রহমান লিপন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আজিজুল হক, ১ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদুল ইসলাম, মো. ইকবাল হোসেন প্রমুখ।

সভা পরিচালনা করেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মাহাবুবুর রশিদ হেলাল।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা