ধর্ষণ ও ভিডিও ধারণের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
সারাদেশ

ধর্ষণ ও ভিডিও ধারণের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধা জেলা সদরের লক্ষীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল (৪৭) ইউনিয়ন পরিষদে তার অফিস কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন এবং ঘটনার ভিডিও ধারণ করেন। চলতি বছরের ৩ মার্চ ইউনিয়ন পরিষদ থেকে প্রত্যয়নপত্র আনতে গিয়ে এ ঘটনার শিকার হন সে নারী।

মঙ্গলবার ( ২৪ নভেম্বর) রাত ৮টার দিকে ভুক্তভোগী বাদী হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পরে রাত ১০টার দিকে তাকে নিজের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

ভূক্তভোগী নারী লিখিত অভিযোগে জানান, চেয়ারম্যান তাকে নিজের কক্ষে নিয়ে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে এবং পরে কয়েক জায়গায় নিয়ে ভিডিও ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে কয়েকবার ধর্ষণ করেন।

বিগত কয়েক মাস ধরে এভাবে ভয়ভীতি দেখিয়ে ওই নারীকে ধর্ষণ করে আসছেন লক্ষীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল। সর্বশেষ গত ১১ নভেম্বর সে নারীর বাড়িতে গিয়ে তার স্বামীর অনুপস্থিতিতে ধর্ষণের সময় এলাকাবাসীর দাওয়া খেয়ে চেয়ারম্যান বাদল পালিয়ে যান।

সে নারীর দায়ের করা মামলা থেকে এসব তথ্য জানা গেছে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মজিবর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চেয়ারম্যান বাদলকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

স্মিথ-লাবুশেনকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে চাপে রাখল বাংলাদেশ

ডারউইন টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে অস্ট্রেলিয়ার আরও দুই উইকেট তুলে নিয়ে ম্য...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন শুরু

যান্ত্রিক ত্রুটির কারণে একদিন বন্ধ থাকার পর আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে দ...

মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে স্বর্ণ-রুপা ছিনতাই

মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব শানবান্দা এলাকায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ফা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা