সারাদেশ

সিলেটে বৃদ্ধের লাশ উদ্ধার, আত্মীয়দের খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের ক্বিনব্রিজের নিচে সুরমা থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৮০ বছর।

শুক্রবার দুপুরে লাশটি উদ্ধার করা হলেও শনিবার দুপুর পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, শুক্রবার দুপুর দুইটার দিকে ক্বিনব্রিজের নিচে ঐ ব্যক্তি নদীতে ডুবে যাচ্ছিলেন।

বিষয়টি স্থানীয় লোকজন দেখে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কিন্তু ততক্ষণে বৃদ্ধ মৃত্যুবরণ করেছেন বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। শনিবার দুপুর পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা বিএম আশরাফ উল্লাহ তাহের জানান, কোতোয়ালী মডেল থানা পুলিশ লাশের পরিচয় জানার চেষ্টা করছে। লাশটি এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।

লাশের পরিচয় শনাক্ত করতে পারলে কোতোয়ালি মডেল থানায় (+৮৮০১৩২০-০৬৭৫৬৮) যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা