সারাদেশ

কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ঘর থেকে শিরিন (২২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত শিরিনের ভাই নান্নু হাওলাদার জানান, দুই বছর আগে আমতলীর বান্দ্রা এলাকার ট্রলিচালক মিঠু সিকদারের সঙ্গে শিরিনের বিয়ের হয়। বিয়ের পর তিনি শ্বশুরবাড়ি থাকলেও পারিবারিক কলহের কারণে দুই মাস আগে কলাপাড়ায় ভাড়া বাসায় ওঠেন।

শিরিন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাদের অভিযোগ, বোনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করবেন বলে জানান তিনি।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান জানান, নিহত গৃহবধূর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আত্মহত্যা করেছেন নাকি হত্যা করা হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্টের পর জানা যাবে। তারা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছেন।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্...

ফাইনালে রেফারির নির্দলীয় ভূমিকা চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনলেন স্প্যানিশ ড...

কাটছে না ঢাকার ভ্যাপসা গরম

রাজধানী ঢাকা আজও পুড়ছে ভ্যাপসা গরমে। তবে এর মধ্যেই রাজধানী ও আশপাশের এলাকায়...

শেখ হাসিনাসহ ৪১ আসামির তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন...

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে জব্দ দেড় হাজার বিলাসপণ্য

রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন দু...

কাটছেনা জুলাই শহিদ হৃদয়ের পরিবারের শুন্যতা 

‘আমার ছেলে আর কোনোদিন বাড়ি ফিরবে না, কোনোদিন “বাবা” বলে ডাক...

জাল টাকা ও নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দ...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

আগামী ৪৮ ঘণ্টায় ১০ জেলায় বন্যার শঙ্কা

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ১০ জেলায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা