সারাদেশ

ইটের ভাটায় কাজে গিয়ে ১২ দিনের মাথায় লাশ শিশু জাহিদুল

মাজহারুল ইসলাম, সাতক্ষীরা : মানসিক ভারসাম্যহীন পিতা মাতার ভরসা হয়ে পরিবারের স্বচ্ছলতা ফেরানোর আশায় কুমিল্লার একটি ইটের ভাটায় কাজ করতে গিয়ে ১২ দিন পর লাশ হলো মাত্র দশ বছরের শিশু জাহিদুল ইসলাম।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের বাক প্রতিবন্ধী হামজার আলীর একমাত্র ছেলে জাহিদুল সোমবার সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার রামনগর ইউনিয়নের এমএসডি নামীয় ইটের ভাটায় মৃত্যুবরণ করে।

শিশু জাহিদুলকে ইটের ভাটায় কাজ করতে নিয়ে যাওয়া শ্রমিক সর্দার রবিউল ইসলামের দাবি, মোটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিবারের দাবি, কষ্টের কাজ করতে না পেরে বাড়ি ফিরতে চাওয়ায় নির্যাতন করায় তার মৃত্যু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সোমবার রাত ৯টা) তার মৃতদেহ এলাকায় পৌঁছেনি।

স্থানীয় আকবর আলী ও আব্দুল হকসহ কয়েকজন জানান, মুঠোফোনে সোমবার বেলা ১২টার দিকে জাহিদুলের পরিবারকে তার মৃত্যুর সংবাদ জানায় শ্রমিক সর্দার একই গ্রামের রবিউল ইসলাম। মাটি ভেজানোর কাজে ব্যবহৃত মোটরের তারে জড়িয়ে জাহিদুল মারা যায় বলে তাদের জানানো হয়। তবে সকালের দিকে জাহিদুল সেখানে মারামারি করে আহত হয়েছে বলেও তাদের জানানো হয়েছিল বলে তারা দাবি করেন। আকবর আলী জানান, যখন বিদ্যুৎপৃষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে, একই সময়ে উক্ত ভাটা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল বলে তারা অন্য ম্যাধমে জেনেছেন।

স্থানীয়রা আরও জানান, জাহিদুল ইসলামের পিতা হামজার আলী বাক প্রতিবন্ধী এবং মানসিকভাবে পুরোপুরি ভারসাম্যহীন। এছাড়া তার মা মানসিকভাবে ভারসাম্যহীন হওয়া সত্ত্বেও ভিক্ষাবৃত্তি করে সংসার চালানোর চেষ্টা করেন।

স্থানীয়দের দাবি, পরিবারের আর্থিক টানাপোড়েনের কারণে এ বছর স্থানীয় শ্রমিক সর্দার রবিউল ইসলাম প্রতিবেশীর ছেলে জাহিদুলকে কুমিল্লার রামনগর এলাকার একটি ইটের ভাটায় নিয়ে যায়। ভাটায় নেয়ার পূর্বে জাহিদুলের পরিবারকে শ্রমিক সর্দার অগ্রীম কিছু টাকাও দেন।

স্থানীয় অপর একটি সূত্রের দাবি, জাহিদুল ইটের ভাটায় কাজ করতে গেলেও কঠোর পরিশ্রম করতে না পেরে বাড়িতে ফেরার বায়না ধরে। মাত্র দুই সপ্তাহ না পেরুতে জাহিদুল বার বার দলনেতার মাধ্যমে শ্রমিক সর্দারের কাছে বাড়ি ফেরার তাগাদা দেয়ায় জাহিদুলের কাছে অগ্রীম প্রদত্ত টাকা ফেরত চাওয়া হয়। এক পর্যায়ে সোমবার দুপুরের আগে তার মৃত্যুর সংবাদ পরিবারকে জানানো হয়।

জাহদুল ইসলামের খালা সফুরুন্নেছা বেগম বলেন, আমার বোন ও ভগ্নিপতি প্রতিবন্ধী। ভিক্ষা করেও সংসার না চালাতে পারায় রবিউলের পরামর্শে জাহিদুলকে ইটের ভাটার কাজে পাঠানো হয়। তিনি দাবি করেন সোমবার সকালে বাড়িতে ফোন করে জাহিদুলকে ফেরানোর বিনিময়ে অগ্রিম দেয়া টাকা ফেরত চায় শ্রমিক সর্দার। তার বোনের শিশু পুত্রের মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করার দাবি জানান সফুরুন্নেছা।

শ্রমিক সর্দার রবিউল ইসলাম বলেন, কুমিল্লায় তার দুটি ভাটায় শ্রমিক দেয়া রয়েছে। একদিন আগে অন্য ভাটায় যাওয়ার পরদিন সকালে জাহিদুল বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায় বলে তাকে জানায় ভাটার ম্যানেজার। তার নিজের বার বছর বয়সী ছেলে রাকিবও ইটের ভাটায় কাজ করতে গেছে উল্লেখ করে রবিউল বলেন, করোনার কারণে স্কুল বন্ধ থাকা ও পরিবারের কোন আয় রোজগার না থাকায় তার প্রস্তাবে রাজি হয়ে জাহিদুল নিজের ও পরিবারের ইচ্ছাতে ইটের ভাটায় যায়।

স্থানীয় ওয়াজেদ আলী নিহতের পরিবারের প্রতিনিধি পরিচয়ে জানান, জাহিদুলের মৃতদেহ নিয়ে শ্রমিক সর্দারসহ অন্যরা রাস্তায় রয়েছে। মৃতদেহ এলাকায় ফেরার পর তারা তার শরীর পর্যবেক্ষণ করে তবেই পরবর্তী করণীয় নিয়ে সিদ্ধান্ত নেবেন।

স্থানীয় কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ বলেন, শিশুটি বিদ্যুৎপৃষ্ট হয়ে কুমিল্লার একটি ইটের ভাটায় মারা গেছে বলে জেনেছি।

সান নিউজ/এমআই/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা