সারাদেশ

চট্টগ্রামে অস্ত্রসহ ৩৪ জলদস্যুর আত্মসমর্পণ

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালীতে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে ৩৪ জলদস্যু অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে জেলার বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন তারা।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি শামসুল হক টুকু, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, স্থানীয় এমপি মোস্তাফিজুর রহমান, র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, পুলিশের আইজি ড. বেনজির আহমেদ, চট্টগ্রামের ডিসি ইলিয়াস হোসেনসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, বঙ্গোপসাগর ভিত্তিক জলদস্যুতা দমন এবং দুর্ধর্ষ জলদস্যুদের আত্মসমর্পণ করাতে দীর্ঘদিন ধরে মাঠে কাজ করে যাচ্ছিল র‍্যাব। এরই ধারাবাহিকতায় আজ ১১ বাহিনীর ৩৪ জলদস্যু আত্মসমর্পণ অনুষ্ঠানে তাদের নিজ নিজ অস্ত্র স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দিয়ে নিজেদের র‌্যাবের হাতে সপে দেন এবং দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবন যাপনের প্রত্যয় ব্যক্ত করেন। আত্মসমর্পণ অনুষ্ঠানে তাদের স্বজন ও পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এছাড়া, সুন্দরবন এলাকায় সক্রিয় ডাকাত ও জলদস্যুদের বড় একটি অংশকে এর মধ্যে অস্ত্রসমর্পণ করানো সম্ভব হয়েছে। এ এলাকায় ২০১৬ সালের ৩১ মে থেকে ২০১৮ সালের ১ নভেম্বরের মধ্যে ৩২টি ডাকাত দলের ৩২৬ জন মোট ৪৮২টি অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। তাদের প্রত্যেককে এক লাখ টাকা সহায়তা ও আইনি সহায়তার ব্যবস্থা করেছে সরকার। দস্যুবৃত্তি ছেড়ে তাদের অনেকেই এখন মাছ চাষ, কাঁকড়া চাষসহ বিভিন্ন কাজে যুক্ত হয়েছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা