সারাদেশ

বোয়ালমারীতে বালু দিয়ে ফসলি জমি ভরাট, প্রশাসন নিরব

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে ৭/৮ মাস ধরে ফসলি জমি ভরাট করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে। বোয়ালমারী-মাইজকান্দি আঞ্চলিক মহাসড়কের উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর গ্রামের গোল্ডেন কার্বণ ফ্যাক্টরির পাশে গাড়োদোপ মাঠের বিস্তৃত ফসলি জমি ভরাট করছেন ওই কার্বণ ফ্যাক্টরির মালিক হিরু মুন্সী।

গত ৭/৮ মাস ধরে প্রশাসনের নাকের ডগায় অবৈধ ড্রেজারের সাহায্যে বালু দিয়ে ফসলি জমি অনিয়মতান্ত্রিকভাবে ভরাট করলেও প্রশাসন তা না দেখার ভান করে কোন ব্যবস্থাই গ্রহণ করেনি। জেলা শহর ফরিদপুরে যাতায়াতের পথের পাশেই এই ভরাটের কাজ চলছে।

এ ব্যাপারে সাতৈর ইউনিয়নের কানখরদি গ্রামের কৃষক কালাম শেখ (৫০) জানান, ৭/৮ মাস ধরে হিরু মুন্সী অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় পার্শ্ববর্তী কৃষি জমি ভাঙনের শিকার হয়েছে। হিরু মুন্সী টাকাওয়ালা লোক হওয়ায় প্রশাসন এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না।

এ ব্যাপারে অভিযুক্ত হিরু মুন্সী বলেন, লিখিত কোন অনুমতি নাই, মৌখিক অনুমতি নিয়েই বালু উত্তোলন করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, এ ব্যাপারে আমার কিছু জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।

এদিকে সোমবার (২ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, হিরু মুন্সী ড্রেজার দিয়ে দীর্ঘদিন ধরে ফসলি জমি বালু দিয়ে ভরাট করার পরও প্রশাসন কোন ব্যবস্থা না নেয়ায় ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম তার মালিকানাধীন পার্শ্ববর্তী নিচু জায়গা ড্রেজারের সাহায্যে বালু উত্তোলন করে ভরাট করছেন।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত

ভারত নারী ক্রিকেট দলকে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জেতানোর কারিগর হারমানপ্রীত ক...

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

ইসরায়েল পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দিলে পাল্টা পদক্ষেপ হি...

যেসব অভিযোগে শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিক ও শি...

নায়িকার গালে হঠাৎ হাত, ভাইরাল ভিডিওতে বিতর্ক

কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া...

শিশুরা প্রতিভা বিকাশের সুযোগ পেলে দেশের ভিত্তি মজবুত হবে

শিশুদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা