সারাদেশ
বরিশালে বিট পুলিশিং ডে উদ্বোধনে প্রধান অতিথি

পুলিশের সফল কৃতিত্বে জনতাও সমান অংশিদার

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন বলেছেন, ছোট বেলায় দেখতাম পুলিশকে কেবলমাত্র গ্রামের চৌকিদার, দফাদার ও জনপ্রতিনিধিরা সাহায্য করতো। তথ্য দিত, অপরাধ দমনে ভূমিকা রাখতো। কিন্তু বর্তমানে পুলিশ আধুনিকায়ন হওয়ায় সমাজের সব শ্রেনীর মানুষের সাথে পুলিশের সরাসরি যোগাযোগ রয়েছে। তথ্য আদান-প্রদান করতে, অপরাধ দমনে কাজ করছে। এতে করে যেকোন ঘটনার রহস্য উন্মোচন এবং বিশৃঙ্খল পরিস্থিতি সহজেই নিয়ন্ত্রনে আনতে পারছে পুলিশ। এসব সম্ভব হয়েছে সাধারণের সাথে পুলিশের দূরত্ব কমিয়ে এনে জনতার সমতায় নিয়ে আসার জন্য। তেমনই একটি মাধ্যম হচ্ছে বিট পুলিশিং।

শনিবার (৩১ অক্টোবর) ৫ম বিট পুলিশিং ডে উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন। তিনি আরও বলেন, পুলিশের এই সফলতা শুধু একার নয়; এতে জনসাধারণও অংশীদার। সে কারনে জনগণকে আরও উদ্বুদ্ধ করতে হবে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে। তথ্য ছাড়া যেমন বর্তমান বিশ্ব অন্ধ তেমনি তথ্য ছাড়া পুলিশ বাহিনীও কার্যকর কর্মকান্ডহীন হয়ে থাকতে হয়।

ছদেকুল আরেফিন বলেন, পুলিশ ও জনগণ উভয়ের পরিপূরক হতে হবে। তবেই দেশ আরও এগিয়ে যাবে। নগরীর অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বরিশাল র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৮) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম, অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসাইন, বরিশাল আইনজীবী সমিতি সভাপতি অ্যাডভোকেট আফজাল হোসেন, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র ব্যাটবল প্রমূখ।

সভাপতির বক্তৃতায় কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই। এটা আধুনিক পুলিশিং, গণতান্ত্রিক পুলিশিং এবং জনবান্ধব পুলিশিং। জনবান্ধব করাই আধুনিক পুলিশিংয়ের মূলমন্ত্র। এটি অপরাধ দমনে অনেক সহায়ক। এর মাধ্যমেই পুলিশের প্রতি আস্থা বৃদ্ধি পেতে পারে এবং একটি জনবান্ধব পুলিশ বাহিনী তৈরি করতে পারে।

বিএমপির শীর্ষ এই কর্মকর্তা মনে করেন, মানুষ যত বেশি পুলিশের প্রতি আস্থা আনবে তত বেশি পুলিশ তথ্য পাবে। এতে করে পুলিশ দক্ষতার সাথে অপরাধকে দমন করে নিরাপদ পরিবেশ তৈরি করতে পারবে। একই সাথে তিনি বিএমপির পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার আহ্বান রাখেন।

সান নিউজ/এমএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল তারা গুপ্ত-সুপ্ত: আইনমন্ত্রী

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল, তাদের ‘গুপ্ত-সুপ্ত’ বলে মন্তব্...

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ...

জামিন না পেয়ে আইনজীবী ও স্ত্রীকে কুপিয়ে জখম, মূল আসামি গ্রেফতার

মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের আইনজীবী ও তার স্ত...

প্রাকৃতিক উপায়ে যেভাবে ঘর থেকে টিকটিকি দূর করবেন

ঘরে ঢুকতেই দেয়াল বেয়ে টিকটিকি ছুটে বেড়ানোর দৃশ্য অনেকের কাছেই অস্বস্তিকর। যদি...

ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রামের তিনটি জোন ও একটি কর্পোরেট শাখা,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা