সারাদেশ

রংপুরে ৩০ টাকা কেজি দরে আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুর নগরীতে ৩০ টাকা দরে আলু বিক্রয় কার্যক্রমের উদ্বোধন হয়েছে। রোববার (২৫ অক্টোবর) দুপুরে আলু আড়ৎদার ও ব্যবসায়ী সমিতির আয়োজনে নগরীর কাচারী বাজারে এই কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।

এ সময় রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ গোলাম রব্বানী, কৃষি বিপণন কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল মামুন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদ হাসান মৃধা, আলু আড়ৎদার ও ব্যবসায়ী সমিতি’র সভাপতি তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বণিক উপস্থিত ছিলেন।

এ কার্যক্রমের আওতায় রংপুর নগরীর কাচারী বাজার, সাতমাথা, পায়রা চত্ত্বর ও শাপলা চত্ত্বরে ৩০ টাকা কেজি দরে এ আলু বিক্রির কার্যক্রম চলবে।

রংপুর জেলা প্রশাসক আসিব আহসান বলেন, প্রাথমিক পর্যায়ে কোল্ড স্টোরেজে থাকা ১ মেট্রিক টন আলু ৩০ টাকা কেজি দরে বিক্রি করা শুরু করেছে আলু আড়ৎদার ও ব্যবসায়ী সমিতি। তারা নগরীর ৪টি পয়েন্টে ট্রাকের মাধ্যমে আলু বিক্রি করছে। এ উদ্যোগের কারণে জনগণ উপকৃত হবে বলে আশা করছি।

সরকার টিসিবি’র মাধ্যমে আলু বিক্রি শুরু করেছে, রংপুরেও অতিদ্রুত এটি শুরু হবে। এছাড়া আলুর বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের বাজার মনিটরিং টিম কাজ করছে।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা