সারাদেশ

মোংলা বন্দরে এল ভারত থেকে চালের শেষ চালান

মোংলা প্রতিনিধি

মোংলা বন্দরে ভারত থেকে এল চুক্তির তৃতীয় প্যাকেজের শেষ চালান। শুক্রবার (২৬ জুন) রাতে পাঁচ হাজার ৭৩৬ দশমিক ৫০০ মেট্রিকটন চাল নিয়ে মোংলা বন্দরে নোঙর করে ভিয়েতনাম পতাকাবাহী 'এমভি পু থান-৩৬ জাহাজ'। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এ তথ্য নিশ্চিত করে।

মোংলা বন্দর এলাকার সহকারী খাদ্যনিয়ন্ত্রক আবদুস সোবাহান বলেন, ‘এটি ভারত থেকে মোংলা বন্দর দিয়ে আমদানি করা তৃতীয় প্যাকেজের চালের শেষ চালান। মোট ৫০ হাজার মেট্রিক টন চালের চুক্তি হয়েছিল। শেষ চালানে আসা চালের শনিবার (২৭ জুন) সকালে ভৌত পরীক্ষার জন্য আমদানি করা এই চালের নমুনা সংগ্রহ করা হচ্ছে। এরপর রবিবার (২৮ জুন) বিকেল থেকে মোংলা বন্দরে খালাস করা হবে।’

আন্তর্জাতিক খোলা দরপত্রের মাধ্যমে ভারতের সঙ্গে বাংলাদেশের চাল আমদানির যে চুক্তি হয়েছে তা পর্যায়ক্রমে মোংলা বন্দরে এসেছে। এ পর্যন্ত ১০টি জাহাজে করে পর্যায়ক্রমে চুক্তির সব চাল মোংলা বন্দরে এসে পৌঁছালে তা খালাস করে নদী পথে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এর আগে গত ২০ জানুয়ারি ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান এসেছিল। ভিয়েতনামের পতাকাবাহী ‘এমভি পুথান-৩৬’ জাহাজে করে আসে এই চালান।

জানা গেছে, চলতি বছরের ১৫ জানুয়ারি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের চুক্তি অনুযায়ী ভারতের সঙ্গে চাল আমদানির চুক্তি হয়। এর মধ্যে ৪০ শতাংশ চাল খালাস করা হয় মোংলা বন্দরে, বাকি ৬০ শতাংশ খালাস হয় চট্টগ্রাম বন্দরে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা