সংগৃহীত ছবি
সারাদেশ

কভার্ডভ্যানচাপায় নিহত ২ বন্ধু

জেলা প্রতিনিধি: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড সমুদ্র সৈকত থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরায় অজ্ঞাত একটি কভার্ডভ্যানচাপায় ২ বন্ধু নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: দুই বন্দর দিয়ে কয়লা আমদানি শুরু

নিহতরা হলো, ফেনীর জেলার সদর উপজেলার রাধানগর ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ সিরাজুল হকের ছেলে মোহাম্মদ ইউনুস (১৮) ও পূর্ব ছাগলনাইয়া দক্ষিণপাড়া এলাকার মো. বেলাল হোসেনে ছেলে মোহাম্মদ শাহজালাল (২১)।

স্থানীয়রা জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবৈধ ইট-বালির ব্যবসা ও উল্টোপথে মাটি নিয়ে ভ্যান আসায় এই দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, ৬ বন্ধু মিলে ৩ মোটরসাইকেলে করে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের আকিলপুর সমুদ্র সৈকতে বেড়াতে যান। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে একটি ভ্যান উল্টো পথে আসছিলো। এ সময় মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে অবৈধভাবে রাখা বালির ওপর তুলে দেয়। এতে মোটরসাইকেল থাকা ২ জন ছিটকে মহাসড়কে পড়ে যান। এ সময় অজ্ঞাত একটি কাভার্ডভ্যান তাদের শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে ২ জন মারা যায়। এছাড়াও নিহতদের লাশ থেকে তাদের মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুন: ট্রলার-স্পিডবোট সংঘর্ষে নিখোঁজ ৪

কুমিরা স্টেশনের ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ফিরোজ ভূঁইয়া জানান, এই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ ২ টি উদ্ধার করি।

বার আওলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুবিন জানান, মোটরসাইকেলটি দ্রুতগতির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে জানায় স্থানীয়রা। এই দুর্ঘটনা পরপর অজ্ঞাত গাড়িটি দ্রুত গতিতে চলে যাওয়ার কারণে আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

বাংলাদেশের সংবিধানে সংস্কারে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন: ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্র...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা