সংগৃহীত ছবি
সারাদেশ

অবৈধভাবে দেশে ফেরায় আটক ৫

জেলা প্রতিনিধি: অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে সিলেটের সীমান্তবর্তী উপজেলায় ৫ বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিওপি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডার গাঁও গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মনির হোসেন (২৬), একই উপজেলার গিরিস নগর এলাকার কাজীলক মিয়ার ছেলে সবুজ মিয়া (২৮), লুল্লারচর গ্রামের নুর হোসেনের ছেলে হেকিম আলী (৪৭), সদর থানার ব্রক্ষণগাঁও গ্রামের আব্দুল মান্নানের ছেলে উজ্জল হোসেন (১৮), শাল্লা উপজেলার মারকুলি গ্রামের আহমদ আলীর ছেলে সালেক নুর (৩৯)।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, শনিবার বিকেল ৫টার দিকে ৫ বাংলাদেশি যুবক ভারত থেকে বাংলাদেশে আসার পথে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীনস্থ জৈন্তাপুরের শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৭৯/এমপি’র নিকট স্থানীয় জনগণের সহায়তায় টহলদল তাদের আটক করে। এ সময় ২ জনের কাছে বাংলাদেশি ও ভারতীয় জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়।

তিনি আরও বলেন, আটককৃত বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা