সংগৃহীত ছবি
সারাদেশ

জমে থাকা পানিতে পড়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে আরমান হোসেন নাঈম নামে ২ বছরের ১ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: হাতিয়ায় মাছ ধরার ৭ ট্রলার ডুবি

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরমান বুড়িরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেনের ছেলে।

আরমানের চাচা আহসান হাবিব বলেন, ছেলেটা খুব হাসিখুশি ছিল। সকালে হাঁটতে বের হলে তারপর আর তার খবর পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর তাকে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে থাকতে দেখা যায়। তারপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সাজাপ্রাপ্ত ১ আসামি গ্রেফতার

নিহত শিশুর বাবা বলেন, আমার ছেলে আমাদের রেখে দুনিয়া ছেড়ে চলে গেছে। আমরা কিছুই করতে পারিনি। জানাজা শেষ করে তাকে মাত্র বিদায় দিয়ে আসলাম। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিসান আহমেদ বলেন, কেউ আমাদের কাছে বিষয়টি জানাননি। আপনার কাছ থেকে জানতে পারলাম। বৈরী পরিবেশে সবার একটু সাবধান থাকা দরকার।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

পিবিআই পুলিশের ভুয়া পরিচয়ে প্রতারণা, যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিবিআই পুলিশের ভুয়া পরিচয়ে মামলার বাদী ও বিবাদীদের কাছ...

২৬ বছর বিনা বেতনে শিক্ষকতা, তবু এমপিও নেই

প্রতিদিন সকালে মাদরাসায় আসেন তারা। নিয়মিত ক্লাস নেন, শিক্ষার্থীদে...

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও মৃত্যু, ভর্তি ৫২

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরিফ (২৪) নামে আরও এক রোগ...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা