সংগৃহীত ছবি
সারাদেশ

মুন্সীগঞ্জেসড়ক দুর্ঘটনা নিহত ২

জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পাখির মোড় এলাকায় তাজবীর আহমেদ (২৭) ও জাহিদ হোসেন জিতু (২৬) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

আরও পড়ুন: রাজবাড়ীর ৪ থানায় নতুন ওসি

নিহত তাজবীর আহমেদ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালগিড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ও জাহিদ হোসেন জিতু একই গ্রামের দুলাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা বলেন, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সোয় ৮ টার দিকে তাজবীর ও জিতু মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া হয়ে নিজ বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালগিড়ি গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে তাদের মোটর সাইকেলটি মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলার পাখির মোড় এলাকায় গাড়ি ওভারটেক করতে গেলে তাদের আরেকটি গাড়ি এসে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল উল্টে তারা গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে পাশের কুমিল্লা জেলার গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত ইনচার্জ এস আই রিয়াদ হোসেন জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

বিশ্বকাপের চমক ভোজিনিয়ার নতুন ক্লাব

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কেপ ভার্দ...

সঙ্গীকে জানাবেন না এই ৫ বিষয়

ভালোবাসা সচ্ছতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে...

ফেসবুকে নতুন ভেরিফায়েড সুবিধা

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া পরিচয় শনাক...

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের হামলা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে।ইতিমধ্যেই...

গর্ভধারণে সুষম খাদ্যাভ্যাস

প্রথমবার গর্ভধারণ করার যাত্রাটা বেশ কঠিন। নানা দিক থেকে নানা পরস্পরবিরোধী পরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা