সংগৃহীত ছবি
সারাদেশ

ভালুকায় জমি নিয়ে বিরোধ, ১৫ বছর পর উদ্ধার

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় জেলা পরিষদ সদস্যের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন দখল করে রাখা প্রায় ৩২ বিঘা জমি সরকার পতনের পর উদ্ধার করেছে একটি পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার হবিরবাড়ী এলাকায়। দলীয় প্রভাব খাটিয়ে জেলা পরিষদের সদস্য মোস্তফা কামাল জসিম উদ্দিন গংদের পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন দখলে রাখার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই জমি পূনরায় দখলে নিয়েছেন তারা।

আরও পড়ুন : রিমান্ডে সাবেক এমপি লতিফ

ওয়ারিশ সূত্রে জমির মালিক হালিমা খাতুন জানান, আমরা বুঝবান হয়ে জানি এটা আমাদের জমি কিন্তু জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা প্রভাব খাটিয়ে আমাদের জমি দীর্ঘদিন দখল করে রাখছে আমরা এখন তা উদ্ধার করি।

অপরদিকে ওই জমির ক্রয়সুত্রে মালিকানা দাবি করে প্রশাসনের কাছে আইনি সহায়তা চেয়েছেন জেলা পরিষদের সদস্য মোস্তফা কামাল।

আরও পড়ুন : গাছে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

তিনি আরও বলেন, আমি কারো জমি দখল করিনি ক্রয় সূত্রে আমি জমির মালিক। পট পরিবর্তন হওয়ায় আমার জমি তারা দখল করে নিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নূর খান জানান, জেলা পরিষদের সদস্য মোস্তফা কামালের পক্ষে জমি দখলের বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছেন। লিখিত অভিযোগ পেলে দু'পক্ষকে ডেকে সমাধানের আশ্বাসও দিয়েছেন এই কর্মকর্তা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা