সারাদেশ

ট্রেনের ধাক্কায় নিহত নারী

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলায় পটিয়া রেল সড়কে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় লায়লা বেগম (৭৫) নামে ১ বৃদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুন) ভোর সাড়ে ৫টায় দিকে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পাশে এই দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: বাথরুমে ঝুলন্ত গৃহকর্মীর লাশ

নিহত বৃদ্ধা, চন্দনাইশ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব জোয়ারা চৌধুরীপাড়া এলাকার মৃত জহির আহমদ চৌধুরীর স্ত্রী। তিনি কয়েক দিন আগে পটিয়ায় মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন।

স্থানীয়রা বলেন, বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ পড়ে বাসার পাশে থাকা রেল সড়কে হাঁটতে বের হয়। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় তিনি।

পুলিশ ও রেলওয়ে তথ্য মতে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ শেষে বাসার পাশে থাকা রেল সড়কে হাঁটতে বের হয় তিনি। এই সময় কক্সবাজার অভিমুখী দ্রুতগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

আরও পড়ুন: প্রকাশ্যে এলেন মতিউরের স্ত্রী লাকী

চট্টগ্রাম রেলওয়ে থানা (জিআরপি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, নিহত নারী বৃহস্পতিবার ভোরে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এই সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান এই নারী। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। এই ঘটনায় অপমৃত্যু একটি মামলা করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা