সংগৃহীত ছবি
সারাদেশ

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনা, নিহত ২

জেলা প্রতিনিধি: সুনামগঞ্জে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

আরও পড়ুন: টাঙ্গাইল শহরে কক‌টেল বি‌স্ফোরণ

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার সুরমা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ছাতকের শিমুলতলা গ্রামের বাসিন্দা সংগীতশিল্পী পাগল হাসান (৩৩) ও ছাত্তার মিয়া (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা থেকে অটোরিকশাযোগে ছাতকে ফিরছিলেন সঙ্গীতশিল্পী পাগল হাসানসহ পাঁচ যাত্রী। তারা সুরমা সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি বাস সেতুতে উঠে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলে মারা যান। বাকি ৩ জনকে স্থানীয় উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আরও পড়ুন: হবিগঞ্জে বাসচাপায় নিহত ২

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এছাড়াও তিনজন গুরুতর আহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা