১৫ সেপ্টেম্বর মঙ্গলবার, কেমন যাবে আপনার দিনটি!
আর্টস

১৫ সেপ্টেম্বর মঙ্গলবার, কেমন যাবে আপনার দিনটি!

সান নিউজ ডেস্ক:

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার দিনটি স্বপ্ন পূরণের। সকালের দিকে পারিবারিক প্রত্যাশা পূরণ হবে। দুপুরের পর প্রেম প্রণয়ে অগ্রগতি মনের আনন্দকে বাড়িয়ে দেবে শতগুণ। আপনার মধ্যকার লুকায়িত শিল্প প্রতিভা বিকাশের সুযোগ পাবেন। ছোট খাটো অভিনয় করার প্রস্তাব আসতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) : বৃষ রাশির জাতক-জাতিকাদের অনলাইন যোগাযোগে সাফল্য আসবে। বিদেশ থেকে আসতে পারে আনন্দের সংবাদ। দুপুরের পর বেঁচে থাকার প্রেরণা পাবেন পরিবারের সদস্যদের কাছ থেকে। সাংসারিক সকল জটিলতা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার শুভ সূচনা হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন) : মিথুন রাশির জাতক -জাতিকাদের আজ বহু অর্থ নাড়াচাড়া করার সুযোগ আসলেও দিনের শেষে নিজের আর্থিক অবস্থার খুব একটা পরিবর্তন হবে না। বকেয়া বিল আদায়করার জন্য সারাদিনই ছুটোছুটি করতে পারেন। ব্যবসায়ীক ভালো ভালো তথ্যগুলোকে কাজে লাগাতে পারলে সাফল্য ধরা দেবেই।

কর্কট রাশি ( ২১ জুন-২০ জুলাই) : কর্কট রাশির জাতক-জাতিকার সকালের দিকে কাজের চাপ বাড়বে। কিন্তু দুপুর থেকে কাজের চাপ কমে যাবে। খুচরা পাইকারী ব্যবসা বাণিজ্য নিয়ে নতুন করে চিন্তা ভাবনার সুযোগ পাবেন। সঞ্চয়ের ক্ষেত্রে অগ্রগতি আর্থিক অবস্থাকে দৃঢ় করবে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) : সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি সকালের দিকে ব্যয় বৃদ্ধির দুপরের পরে আয় রোজগারের। দূরে কোথাও যেতে হবে। দুপুরের পর আপনার কাজের ব্যস্ততা বৃদ্ধি পাবে। কর্মস্থলে নিজের কাজের জন্য হবেন প্রশংসিত। তদবির সংক্রান্ত কাজে সফলতা আসবে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) : কন্যা রাশির জাতক-জাতিকার বকেয়া টাকা আদায়ের দিন। বড় ভাই বোনের জন্য অর্থ ব্যয়ের সম্ভাবনা। দুপুরের পর কোনো বন্ধুকে টাকা ধার দেওয়ার প্রয়োজন হয়ে পড়বে। বিদেশ যাত্রার সুযোগ পাবেন। প্রবাসীদের কর্মস্থলে পদোন্নতির যোগ রয়েছে। রাতে দূরে কোথাও যাওয়ার প্রয়োজন।

তুলা রাশি ( ২৩ সেপ্টেম্বর -২২ অক্টোবর) : তুলার জাতক-জাতিকার কর্মস্থলে সম্মানিত হওয়ার যোগ। প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে হলে সকালে দেখা করুন। চাকরি সংক্রান্ত সাক্ষাৎকারের জন্য সকালটা ভালো। দুপুরের পর থেকে ব্যবসায়ীক যোগাযোগ ও লেনদেনে সফল হবেন। প্রভাবশালী বন্ধুর সাহায্য পাওয়া যাবে। বেতন আদায় হবে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : বৃশ্চিকের জাতক-জাতিকার ভাগ্য উদয়ের জন্য দিনের শুরুটা ভালো। বিশেষ করে বৈদেশিক ভিসা লাভে সক্ষম হবেন। দুপুরের পর কর্মস্থলে সফল হবেন। কর্মকর্তার দেওয়া কোনো মিশনে ব্যস্ত থাকতে পারেন। কর্মস্থল পরিবর্তনের সুযোগ আসতে পারে। পিতার সাহায্য পাওয়া যাবে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): ধনুর জাতক-জাতিকার ঝুঁকিপূর্ণ সকল লেনদেনে হতে হবে সতর্ক। পাওনাদারের সাথে সমঝোতা করতে সকাল সকাল তাকে আমন্ত্রণ জানান। দুপরের পর ভাগ্য আপনার সহায় হবে। প্রভাবশালী লোকের মধ্যস্থতায় বিদেশ যাত্রার জটিলতা দূর হতে পারে। আধ্যাত্মিক কাজে অংশ নেওয়ার যোগ।

মকর রাশি ( ২১ ডিসেম্বর-২০ জানুয়ারি) : মকর রাশির জাতক-জাতিকার দিনটি ব্যবসায়ীক কাজে ব্যস্ততার। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করুন। দুপুরের পর ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে নিজেকে নিবৃত্ত রাখতে হবে। পরিচিতজনকে টাকা ধার দিতে পারেন। আজ ব্যাংক সংক্রান্ত কাজেই দিনের অনেকটা সময় কেটে যাবে।

কুম্ভ রাশি ( ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : কুম্ভ রাশির জাতক-জাতিকাকে নিজের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আপনার ছেলেমানুষির কোনো দাম নেই। দুপরের পর ব্যবসায়ীক সুযোগকে কাজে লাগাতে পারলে অর্থ ভাগ্য বদলে যাবে। হঠাৎ করেই বিবাহের প্রস্তাব আসাতে কিছুটা অপ্রস্তুত হয়ে যাবেন। অংশীদারি ব্যবসায় বিনিয়োগ করার যোগ।

মীন রাশি ( ১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ) : মীন রাশির জাতক-জাতিকার লেখালেখি ও সৃজনশীল কাজের জন্য ধনলাভের যোগ রয়েছে। দুপুরের দিকে কর্মস্থলে ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা। সহকর্মী বা অধীনস্থ কর্মচারীর রহস্যজনক আচরণে মনে সন্দেহের উদ্রেক হওয়া স্বাভাবিক। উচ্চ রক্তচাপ থেকে সাবধানে থাকুন।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা