২১ আগস্ট শুক্রবার, কেমন যাবে আপনার আজকের দিন
আর্টস

২১ আগস্ট শুক্রবার, কেমন যাবে আপনার আজকের দিন

বিনোদন ডেস্কঃ

মেষ রাশি (মার্চ ২১ থেকে এপ্রিল ২০ অথবা চৈত্র ৮ থেকে বৈশাখ ৭):

আজ আপনার ব্যবহারের জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। দূরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন পথ খুলতে পারে। বাত জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা আছে। আজ স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কারও বাড়িতে আগমন। দুপুরের পরে বাড়তি আয় হতে পারে।

বৃষ রাশি (এপ্রিল ২১ থেকে মে ২০ অথবা বৈশাখ ৮ থেকে জ্যৈষ্ঠ ৬):

আপনার ভাল কোনও কাজের জন্য কর্মস্থানে শত্রু বাড়তে পারে। বাড়িতে সবাই বদনাম থেকে খুব সতর্ক থাকুন। অর্থনৈতিক সমস্যার সম্মুখিন হতে হবে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয়, সে দিকে যাবেন না। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন। সন্তানদের কর্মের কোনও শুভ খবর আসতে পারে। আজ সারা দিন খুব অলসতায় কাটতে পারে। কোনও ফল পেতে গেলে বিদ্যার্থীদের একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন।

মিথুন রাশি (মে ২১ থেকে জুন ২০ অথবা জ্যৈষ্ঠ ৭ থেকে আষাঢ় ৬):

জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। সন্তানের কাজে মুখ উজ্জ্বল হবে। পেটের সমস্যায় ভোগান্তি। হাঁটা চলা খুব সাবধানে করা উচিত। আজ সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। কর্মরত মহিলাদের কর্মে উন্নতি দেখা দেবে। শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে মিটে যাবে। বাড়তি কিছু খরচ হতে পারে।

কর্কট রাশি (জুন ২১ থেকে জুলাই ২০ অথবা আষাঢ় ৭ থেকে শ্রাবণ ৫):

সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। ভিটামিনের অভাবে শরীরে অনেক রোগ সৃষ্টি হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের সময়টা ভাল নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে। বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। নিজের ভাল বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি। যানবাহন বা জমি কোনও কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন।

সিংহ রাশি (জুলাই ২১ থেকে অগাস্ট ২০ অথবা শ্রাবন ৬ থেকে ভাদ্র ৫):

পেটের সমস্যা বাড়তে পারে। আজ সন্তানের ব্যবহারে আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আজ শরীরে আঘাত লাগার সম্ভাবনা আছে। সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও সেটা মিটে যাবে। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে।

কন্যা রাশি (আগস্ট ২১ থেকে সেপ্টেম্বর ২০ অথবা ভাদ্র ৬ থেকে আশ্বিন ৫):

ব্যবসা বা অন্য কোনও কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়। মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে। পিঠে ব্যথায় সমস্যা হবে। আজ সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। আজ দাম্পত্য দিক সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন।

তুলা রাশি (সেপ্টেম্বর ২১ থেকে অক্টোবর ২০ অথবা আশ্বিন ৬ থেকে কার্তিক ৫):

আজ সারা দিন ব্যবসা গতানুগতিক ভাবেই চলবে। ভাইবোনদের কাছ থেকে ভাল সাহায্য পেতে পারেন। স্বামী-স্ত্রীর সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। মা-বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন। আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে, সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আজ আপনার সঙ্গতি থাকবে। বেড়াতে গিয়ে অযথা হয়রানি হতে পারে।

বৃশ্চিক রাশি (অক্টোবর ২১ থেকে নভেম্বর ২০ অথবা কার্তিক ৬ থেকে অগ্রহায়ন ৬):

উচ্চশিক্ষার্থীদের সামনে ভাল যোগ আছে। বাড়ির সকলকে নিয়ে ভ্রমণ ও আনন্দ। বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে একটু সাবধান থাকুন। আজ খুব বুঝে না চললে অতিরিক্ত খরচ হতে পারে। হঠাৎ কোনও আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভাল। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয়। রক্তপাত থেকে একটু সাবধান থাকুন।

ধনু রাশি (নভেম্বর ২১ থেকে ডিসেম্বর ২০ অথবা অগ্রহায়ণ ৭ থেকে পৌষ ৬):

অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক অসুস্থতা আসতে পারে। অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে। শত্রুরা আপনাকে অপদস্ত করতে সক্ষম হবে। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। আজ কারও সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে। কোনও দামি জিনিস সামলানোর দায়িত্ব পেতে পারেন। সেবামূলক কাজে মনে আনন্দ।

মকর রাশি (ডিসেম্বর ২১ থেকে জানুয়ারি ২০ অথবা পৌষ ৭ থেকে মাঘ ৭):

আজ কারও কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে। সামাজিক সুনাম বা প্রতিপত্তি বিস্তার হওয়ার যোগ আছে। হারানো কোনও জিনিস উদ্ধার হতে পারে। নৃত্যশিল্পীদের উন্নতি। আজ আপনার খুব কাছের কোনও বন্ধুর দ্বারা বিশেষ উপকার পেতে পারেন। প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে। আপনার মিষ্টি ব্যবহার সকলকে আকর্ষিত করবে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন। কোনও কাজে দয়ার পাত্র হতে হবে।

কুম্ভ রাশি (জানুয়ারি ২১ থেকে ফেব্রুয়ারি ২০ অথবা মাঘ ৮ থেকে ফাল্গুন ৮):

আজ আপনাকে অবাক করে দেওয়া কোনও সুখবর আসতে পারে। কাউকে টাকা ধার দিলে বিপদ হতে পারে। তর্ক বিতর্ক বিশেষ ভাবে এড়িয়ে চলুন। মায়ের দায়িত্ব পালন না করায় মতান্তর হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল। অতিরিক্ত রাগের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন।

মীন রাশি (ফেব্রুয়ারি ২১ থেকে মার্চ ২০ অথবা ফাল্গুন ৯ থেকে চৈত্র ৭):

সারা দিন কিছু অর্থ ব্যয় হতে পারে। সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যাওয়ায় আনন্দ। সংসারে শান্তি বজায় থাকবে। কারও উপকার করতে গিয়ে বিপদের আশঙ্কা। মামলা মোকদ্দমা হওয়ার যোগ রয়েছে। আজ কোনও কাজের জন্য পরিবারের কাছে সুনাম অর্জন করতে পারবেন। ক্রয় বিক্রয়ের কাজে আজ লাভ না হতেও পারে। লাগামছাড়া আশায় অর্থ ব্যয় হতে পারে। ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা