১৮ আগস্ট মঙ্গলবার, কেমন যাবে আপনার আজকের দিন
আর্টস

১৮ আগস্ট মঙ্গলবার, কেমন যাবে আপনার আজকের দিন

বিনোদন ডেস্কঃ

মেষ রাশি (মার্চ ২১ থেকে এপ্রিল ২০ অথবা চৈত্র ৮ থেকে বৈশাখ ৭):

নিজের ক্ষমতায় ব্যবসায় অগ্রগতির আভাস। আজ কোনও কাজেই মন বসাতে পারবেন না। পুরনো পাওনা পেতে বেগ পেতে হবে। আজ সারা দিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে। নিজের অভিজ্ঞতার বিকাশ আজ বেশি না দেখানোই ভাল। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত। স্ত্রীর বাজে ব্যবহারের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে।

বৃষ রাশি (এপ্রিল ২১ থেকে মে ২০ অথবা বৈশাখ ৮ থেকে জ্যৈষ্ঠ ৬):

ব্যবসার জন্য খরচ বাড়বে। চালাকির দ্বারা বিপদ থেকে উদ্ধার। প্রেমের জন্য আনন্দ পেতে পারে। মহিলাদের থেকে সাবধান থাকুন। চিকিৎসার খরচ বাড়তে পারে। শরীরের কোনও ক্ষত থেকে রোগ বাড়তে পারে। যাঁরা বিদেশে থাকেন, তাঁদের জন্য ভাল সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে অশান্তি বাড়বে। আর্থিক ভাগ্য ভাল থাকবে।

মিথুন রাশি (মে ২১ থেকে জুন ২০ অথবা জ্যৈষ্ঠ ৭ থেকে আষাঢ় ৬):

পরিবারে কারও কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। আপনার থেকে বয়সে ছোট কারও সঙ্গে তর্ক বাধতে পারে। মনের মতো মানুষের দেখা পাবেন। আজ বাড়িতে বা কর্মস্থানে মাথা খুব ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। অতিরিক্ত কথার জন্য ব্যবসায় অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে।

কর্কট রাশি (জুন ২১ থেকে জুলাই ২০ অথবা আষাঢ় ৭ থেকে শ্রাবণ ৫):

বিশেষ প্রতিভার জন্য আপনি জনপ্রিয়তা লাভ করতে পারেন। বন্ধুকে অতি বিশ্বাস করার খেসারত দিতে হতে পারে। কোনও ছোট অশান্তি আদালত পর্যন্ত গড়াতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন। আজ সারা দিন পড়াশোনায় উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন। বাড়তি ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত।

সিংহ রাশি (জুলাই ২১ থেকে অগাস্ট ২০ অথবা শ্রাবন ৬ থেকে ভাদ্র ৫):

আজ কোনও বাজে পরিস্থিতির চাপে পড়তে পারেন। আজ পরিবারে কারও ব্যবহারে আপনার ক্ষোভ সৃষ্টি হতে পারে। আজ সারা দিন খরচের পরিমাণ বেশি থাকবে। শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা। আজ কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে।

কন্যা রাশি (আগস্ট ২১ থেকে সেপ্টেম্বর ২০ অথবা ভাদ্র ৬ থেকে আশ্বিন ৫):

বাইরের অশান্তি আজ বাড়িতে আসার আশঙ্কা। ব্যবসায় লাভের আশা রাখলে গুরুজনের কথা মেনে চলতে হবে। আজ সারা দিন অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে। যুক্তিপূর্ণ আলোচনায় সম্মান প্রাপ্তি। কর্মস্থানে আজ আপনাকে কারও কথামত চলতে হতে পারে। আজ কোনও আত্মীয়ের কাছ থেকে আপনি ভাল সাহায্য পাবেন। বেশি অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা।

তুলা রাশি (সেপ্টেম্বর ২১ থেকে অক্টোবর ২০ অথবা আশ্বিন ৬ থেকে কার্তিক ৫):

গাড়ি চালকরা সাবধথানে থাকুন, বিপদ হতে পারে। আজ নীতিগত ভাবে কিছু ভুল হওয়ার জন্য বিবাদ। ব্যবসায় একটু চাপ বাড়বে। প্রিয় জনের থেকে স্নেহ পেতে পারেন। চিকিৎসার জন্য খরচ বাড়বে। আগুন থেকে সাবধান থাকুন। কোনও আঘাতের জন্য আনন্দ মাটি হতে পারে। কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা। উন্নতির জন্য চেষ্টা করুন। অফিসে কাজের চাপ বাড়তে পারে। মায়ের শরীর নিয়ে চিন্তা থাকবে।

বৃশ্চিক রাশি (অক্টোবর ২১ থেকে নভেম্বর ২০ অথবা কার্তিক ৬ থেকে অগ্রহায়ন ৬):

অফিসে দলগত বিবাদ বাড়তে পারে। দাঁতের যন্ত্রণা হওয়ার আশঙ্কা। ঠাকুরের কাজের জন্য দান করে আনন্দ। প্রিয় ব্যক্তির সঙ্গে তর্ক বাধার জন্য মানসিক কষ্ট। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ। ব্যবসায় বাড়তি লাভ হতে পারে। বন্ধুর জন্য কোনও কারণে রাগ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদে ক্ষতির আশঙ্কা। কোনও আশা পূর্ণ হওয়ায় আনন্দ। বাবার শরীর নিয়ে খরচ বাড়তে পারে।

ধনু রাশি (নভেম্বর ২১ থেকে ডিসেম্বর ২০ অথবা অগ্রহায়ণ ৭ থেকে পৌষ ৬):

পরিবারের সকলের সঙ্গে কোনও কারণে অশান্তি বাধতে পারে। সকালের দিকে বাইরের কারও সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা। ব্যবসায় অতিরিক্ত লোভের জন্য বিপদ। দুপুরের পরে কাজের জন্য অতিরিক্ত ব্যস্ত হতে হবে। বিয়ে নিয়ে আলোচনা। ছোটখাটো রক্তপাতের আশঙ্কা। ব্যবসায় বাড়তি কোনও বিষয়ে আলোচনা। বাবার জন্য চিন্তা বাড়তে পারে। অফিসে কারও সঙ্গে তর্ক বাধবে। আর্থিক চাপ বাড়তে পারে।

মকর রাশি (ডিসেম্বর ২১ থেকে জানুয়ারি ২০ অথবা পৌষ ৭ থেকে মাঘ ৭):

আজ একটু সাবধানে থাকুন, বদনাম হতে পারে। আর্থিক সুবিধা পেতে পারেন। পাওনা আদায়ে মাথা গরম হওয়ার যোগ। ভাল সঙ্গে থাকার জন্য উন্নতি। ভাই বা বোনের সঙ্গে অশান্তি হতে পারে। ব্যবসা নিয়ে চিন্তা থাকবে। ব্যবসায় চুরি থেকে সাবধান। প্রেমের জন্য কোনও যোগাযোগ আসতে পারে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা। বাহিরের অশান্তি ঘরে আসতে পারে।

কুম্ভ রাশি (জানুয়ারি ২১ থেকে ফেব্রুয়ারি ২০ অথবা মাঘ ৮ থেকে ফাল্গুন ৮):

আজ মাথায় বাজে বুদ্ধি আসতে পারে। মানসিক দিক থেকে একটু চঞ্চল ভাব থাকতে পারে। সামাজিক কারণে সুনাম বাড়তে পারে। পড়াশোনার জন্য ভাল যোগাযোগ আসবে। গবেষণায় আজ সাফল্য আসতে পারে। ব্যবসায় ভাল সুযোগ আসতে পারে। অফিসে আজ তর্ক বেশি না করাই ভাল হবে। কোনও ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে।

মীন রাশি (ফেব্রুয়ারি ২১ থেকে মার্চ ২০ অথবা ফাল্গুন ৯ থেকে চৈত্র ৭):

শরীরের কোনও ক্ষত বিপদ ডেকে আনতে পারে। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে অশান্তি হতে পারে। ভাল কাজের পুরস্কার পেতে পারেন। প্রেম নিয়ে গুরুজনের সঙ্গে অশান্তি। জলপথে বিপদ আসতে পারে। ব্যবসায় সাফল্য আসতে পারে। প্রিয় ব্যক্তির সঙ্গে থাকার জন্য আনন্দ। আজ কিছু চুরি হতে পারে। খরচ বাড়ার জন্য সঞ্চয় ঠিক থাকবে না।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা