আর্টস

বৃশ্চিকের বিয়ে, কন্যার মনে অশান্তি

সান নিউজ ডেস্ক : চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস। তবে মনে রাখবেন জ্যোতিষ যা-ই বলুক, আপনার ভাগ্যের নিয়ন্ত্রক আপনি নিজেই।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

মেষ রাশির জাতক-জাতিকার দিনটি সম্ভাবনাময়। ব্যবসায়িক বকেয়া টাকা আদায় হতে পারে। বকেয়া বেতন বোনাস লাভের যোগ বলবান। সঞ্চয়ের প্রচেষ্টা সফল হবে। বাড়িতে শ্যালক-শ্যালিকার আগমন হতে পারে। খুচরা ও পাইকারি ব্যবসায় আশানুরূপ লাভ হবে না। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় ভালো আয়ের সুযোগ রয়েছে।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

আজ বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। মানসিক অশান্তি কমে আসবে। কোন বন্ধুর সঙ্গে দেখা হওয়াতে ভালো লাগবে। আজ অফিসে কোনো কাজের জন্য আপনাকে পুরস্কৃত করা হবে। রাজনৈতিক ব্যক্তিদের দিনটি শুভ সম্ভাবনাময়। কোনো গুরুত্বপূর্ণ কাজে আজ বাহিরে যেতে পারেন।

মিথুন (২২ মে-২১ জুন)

মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি ব্যয় বহুল থাকবে। প্রবাসীদের কর্মস্থলে উন্নতির সম্ভাবনা। আজ পরিবার পরিজন নিয়ে দূরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। জীবিকার জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। ট্রাভেল এজেন্ট ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো লাভ হবে। বৈদেশিক ব্যবসা-বাণিজ্যে আশানুরূপ অগ্রগতি।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

কর্কট রাশির জাতক-জাতিকার আয় রোজগার বৃদ্ধি পাবে। বকেয়া টাকা আদায় করতে চেষ্টা করুন। সাংসারিক কোনো বিষয়ে বড় ভাই বোনের পরামর্শ বা আর্থিক সাহায্য কাজে আসবে। আজ বন্ধুর সাহায্য পেতে পারেন। বেতন ও বোনাস লাভের যোগ প্রবল। হঠাৎ কোনো ব্যবসায়িক যোগাযোগ হতে পারে।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। চাকরি সংক্রান্ত পরীক্ষায় আশানুরূপ অগ্রগতি হতে পারে। আজ সরকারি চাকরিজীবীদের দিনটি ভালো যাবে। নতুন কোনো দায়িত্ব পেতে পারেন। পদস্থ কর্মকর্তার সাথে কোথাও যেতে হতে পারে। পিতার সাহায্য পাবেন। সাংসারিক বিষয়ে পিতৃস্থানীয় কারো পরামর্শ কাজে লাগতে পারেন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

কন্যা রাশির জাতক-জাতিকার দিনটি খুব একটা ভালো যাবে না। পারিবারিক কারণে মনোক্ষুন্ন হবেন। তবে বিজ্ঞানের শিক্ষার্থীরা আজ কোনো ভালো ফল পেতে পারেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা নিয়ে কিছু ঝামেলায় পড়তে পারেন।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

তুলা রাশির জাতক-জাতিকার সময় কিছুটা ঝামেলাপূর্ণ হতে পারে। ব্যাংক ঋণ সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ীরা কিছু দুশ্চিন্তায় ভুগতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লোকসানের আশঙ্কা প্রবল। কোনো আত্মীয়ের অসুস্থতার খবর পেতে পারেন। শেয়ার বাজারের বিনিয়োগে কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার যোগ দেখা যায়।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে। অবিবাহিতদের হঠাৎ করে বিয়ে হয়েও যেতে পারে। কোন আত্মীয়র বাসায় বেড়াতে যেতে পারেন। বয়স্কদের দিনটি কিছুটা ঝামেলাপূর্ণ হতে পারে। চিকিৎসক ও ওষুধ বিক্রেতাদের ভালো আয় রোজগার হবে।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

ধনু রাশির জাতক-জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। আজ শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। হঠাৎ কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। কর্মস্থলে কিছু ঝামেলার মোকাবিলা করতে হবে। সহকর্মী বা অধীনস্থ কর্মচারীর দ্বারা কোনো ক্ষতির শিকার হতে পারেন। বাড়িতে হঠাৎ কোনো কাজের লোকের সঙ্কট দেখা দেবে।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

মকর রাশির জাতক-জাতিকার দিনটি শুভ। শিল্পী ও সাহিত্যিকদের দিনটি ব্যস্ততায় কাটবে। সন্তানের পড়াশোনা নিয়ে কিছুটা ব্যস্ত হতে পারেন। বিদ্যার্থীদের দিনটি খুব একটা ভালো যাবে না। আজ সৃজনশীল পেশার সাথে জড়িতদের নতুন কাজে অর্ডার আসতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কুম্ভ রাশির জাতক-জাতিকার প্রত্যাশা পূরণ হতে পারে। বাড়িতে কোনো আত্মীয়ের আগমনে আনন্দিত হবেন। ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিশেষ লাভবান হতে পারেন। আজ যানবাহন লাভের যোগ বলবান। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবেনা। কর্মস্থলে কোনো সাফল্য লাভের যোগ রয়েছে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

মীনের জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। গার্মেন্টস ব্যবসায়ী ও মানিএক্সেঞ্জ ব্যবসায়ীদের ভালো আয় হতে পারে। ছোট ভাই বোনের বিদেশ সংক্রান্ত বিষয়ে অগ্রগতি আশা করা যায়। সাংবাদিক ও সাহিত্যিকদের দিনটি ভালো যাবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা