জাতীয়

৭ হাজার ক্ষুদ্র ব্যবসায়ীকে সহায়তায় ‘মিশন সেভ বাংলাদেশ’  

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস সংক্রমণের বিরূপ প্রভাবে পড়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকের মূলধন শেষ পর্যায়ে। ফলে এসব উদ্যোক্তারা এক উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। এইসব ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক ও অন্যান্য সব ধরনের সহযোগিতা করার উদ্যোগ নিয়েছে ‘মিশন সেভ বাংলাদেশ’।

‘মিশন সেভ বাংলাদেশ’ এর অন্যতম উদ্যোক্তা আদনান ইমতিয়াজ হালিম বলেন, দেশে ক্ষুদ্র ব্যবসায়ীর সংখ্যা এক কোটির বেশি। এ খাতে কাজ করে দুই কোটির বেশি শ্রমজীবী। যদি করোনা ভাইরাসের জন্য আমাদের সবকিছু জুন পর্যন্ত স্থবির হয়ে যায় এবং প্রতি মাসে যদি আনুমানিক ৫০ হাজার টাকা করে ব্যবসায়িক ক্ষতি হয় তাহলে মার্চ থেকে জুন মাস পর্যন্ত মোট ক্ষতি হবে দুই লাখ কোটি টাকা।

শ্রমজীবী মানুষের বেশিরভাগই দৈনিক মজুরি অথবা চুক্তিতে কাজ করেন। তার মানে ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসার ক্ষতি হলে ওদের সাথে কাজ করা শ্রমজীবীদের আয় বন্ধ হয়ে যাবে। অর্ধেক মানুষেরও যদি আয় বন্ধ হয়ে যায় তাহলেও এক কোটির উপর পরিবার বিপদে পড়বে।

তিনি বলেন, ‘মিশন সেভ বাংলাদেশ’ এর পক্ষ থেকে আমরা সাত হাজার ক্ষুদ্র ব্যবসায়ীর পাশে দাঁড়াব। প্রতিটি থানা থেকে আনুমানিক ১০-১৫ জন করে পাঁচ হাজার এবং ঢাকা ও চট্টগ্রাম থেকে আরো দুই হাজার উদ্যোক্তা বাছাই করব আমরা। এসব ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে আর্থিক এবং অন্যান্য যত ধরনের সহযোগিতা লাগবে তা দিয়ে সাহায্য করা হবে।

আদনান ইমতিয়াজ হালিম আরও বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে ১০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে তাদের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে অনুপ্রাণিত করা হবে তাদের পাশে দাঁড়ানোর জন্য, পলিসি মেকারদের কাছে তথ্যগুলোকে আরো গুছিয়ে তুলে ধরা হবে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই প্রস্তাব দেয়া হবে।

'মিশন সেভ বাংলাদেশ' এর এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন দেশের সরকারি ও বেসরকারী পর্যায়ের বিভিন্ন সংগঠন।

ব্যক্তি বা প্রতিষ্ঠান সামর্থ্য অনুযায়ী 'মিশন সেভ বাংলাদেশ' উদ্যোগে আর্থিক সহায়তা দিয়ে যুক্ত হতে পারেন।

এ ব্যাপারে বিস্তারিত জানতে অথবা অনুদান দিতে ভিজিট করুন https://samakal.com/MissionSaveBangladesh।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা