আন্তর্জাতিক

২৫ দেশে করোনাভাইরাস; মৃতের সংখ্যা ৪২৫

বেড়েই চলছে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা। চীনে সর্বশেষ ৪২৫ জনের মৃত্যুর খবর জানা গেছে। আর এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে।

এদিকে হংকংয়ে ৩৯ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা এটিই প্রথম।

ভাইরাসটি নতুন নতুন দেশে ছড়িয়ে পড়ছে। অন্তত ২৫টি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। সে সব দেশে আক্রান্তের সংখ্যা প্রায় দুইশ জন।

এদিকে চীনে মাত্র এক মাস বয়সী এক কন্য শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইজু প্রদেশের পিপলস হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য কমিশন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটিকে অন্য প্রদেশ থেকে এখানে আনা হয়েছে এবং তারা বর্তমানে গুইজু প্রদেশের রাজধানী গুইয়াংয়ে বসবাস করছে। সোমবার (০৩ ফেব্রুয়ারি) শিশুটিকে হাসপাতালে ভর্তি করানোর পর তাকে আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা