খেলা

২০ দল নিয়ে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ!  

স্পোর্টস ডেস্ক

২০২৩ থেকে ২০৩১ সালে ২০টি দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের উদ্যোগ নিতে যাচ্ছে আইসিসি।খবর ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফের ।

বর্তমানে ১৬টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসতে যাওয়া আসরেও সেটি অব্যাহত থাকবে।

রিপোর্ট অনুযায়ী, দল সংখ্যা ২০ এ উন্নীত করার ক্ষেত্রে আইসিসি দুটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে। এর প্রথমটি হচ্ছে ২০ দলের সবকটিই একযোগে টুর্নামেন্টের শুরু থেকে প্রতিদ্বন্দ্বিতায় নামবে। ৫টি করে দল নিয়ে চার গ্রুপের সাদামাটা ফরম্যাটেই আয়োজন করা হবে টুর্নামেন্ট। সেখান থেকে শীর্ষস্থানীয় দলগুলো নকআউট পর্বে উন্নীত হবে।

দ্বিতীয়টি, বর্তমান টি-টোয়েন্টি বিশ্বকাপের মত দুই ভাগে বিভক্ত হয়ে দলগুলো টুর্নামেন্টে অংশ নিবে। শীর্ষ দলগুলো টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে যুক্ত হবে। আর সহযোগী দেশের দলগুলো প্রথম পর্ব থেকে দ্বিতীয় পর্বে উন্নীত হবে।

এতে বলা হয়, এভাবেই যক্তরাষ্ট্রে ক্রিকেটকে জনপ্রিয় করে তুলতে চায় আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপে যদি দলসংখ্যা ২০টিতে উন্নীত করা যায় তবে সেখানে যুক্তরাস্ট্রের যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে।
রিপোর্ট অনুযায়ী, টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাটের নতুন চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট আয়োজনের বিষয়টিও ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যেখানে অংশগ্রহণের সুযোগ পাবে নির্বাচিত দলগুলো।

আগামী মার্চে আইসিসির পরবর্তী নির্বাহী কমিটির বৈঠক আয়োজনের কথা রয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা