লাইফস্টাইল

সেলুনে চুলকাটায় নতুন নিয়ম

নিউজ ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৩ এপ্রিল জার্মানিতে লকডাউন শুরুর পর সব কিছুর মতো সেলুনও বন্ধ হয়ে যায়। সম্প্রতি সরকার সেলুন খোলার অনুমতি দিয়েছে তবে গ্রাহক ও নরসুন্দর উভয়কেই অনেক নিয়ম-কানুন মানতে হবে।

৫ মে বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, লকডাউন শিথিলের পর কীভাবে সেলুন চালানো যাবে, এসব নিয়ম-কানুন বলে দিয়েছে জার্মানির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দেশটির অর্থনীতি ও সমাজবিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে বিধিনিষেধ জারি করেছে।

বিধিতে বলা হয়েছে, গ্রাহক সেলুনে গিয়ে সেবার অপেক্ষায় বসে থাকতে পারবেন না। সেলুনে গিয়ে অপেক্ষায় থাকার ব্যাপারটি এড়াতে গ্রাহককে আগেই অ্যাপয়েন্টমেন্ট করে নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া সেলুনে চুল কাটা যাবে না।

সেলুনে প্রবেশের সময় গ্রাহককে অবশ্যই তাদের হাত ধুয়ে নিতে হবে। গ্রাহক ও নরসুন্দর উভয়কে অবশ্যই মুখে মাস্ক পরতে হবে। সেলুনে গ্রাহকদের মধ্যে ১ দশমিক ৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে।

গ্রাহকের চুল ধুয়ে জীবাণু দূর করার আগ পর্যন্ত নরসুন্দরকে হাতে গ্লাভস পরতে হবে।
নরসুন্দর ও গ্রাহকের মধ্যে মুখোমুখি কথা চলবে না। চুলের স্টাইল, রং ইত্যাদি নিয়ে কথা হবে আয়নার মাধ্যমে। অথবা ন্যূনতম দূরত্ব বজায় রেখে কথা বলতে হবে।

যথাসম্ভব ব্লো-ড্রাই বা ড্রাই কাট চলবে না। সেলুনে সতেজ বায়ু চলাচলের ব্যবস্থা থাকতে হবে।
একজন গ্রাহকের চুল কাটা হয়ে গেলে ব্যবহৃত কাঁচি ও অন্যান্য সরঞ্জাম অবশ্যই পুরোপুরি জীবাণুমুক্ত করে নিতে হবে। এমনকি চেয়ারও জীবাণুমুক্ত করতে হবে।

চুলকাটার কাজে প্রতিবার ব্যবহারের পর কাপড় অবশ্যই ধুয়ে দিতে হবে। সম্ভব হলে ডিসপোসেবল কাপড় ব্যবহার করতে হবে। সেলুনে গ্রাহকের নাম-ঠিকানা লিখে রাখতে হবে, যাতে সংক্রমণ হলে প্রত্যেককে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া যায়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা