ছবি: সান নিউজ
সারাদেশ

সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত কুষ্টিয়ার তরুণ পলাশ কুমার 

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের তরুণ সমাজকর্মী পলাশ কুমার দাস নীরবে-নিভৃতে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করেন। তার এমন কাজ প্রশংসা করেন স্থানীয়রা।

চিথলিয়া গ্রামের দেবেন চন্দ্র দাসের ছেলে পলাশ কুমার দাস ছাত্রজীবন থেকেই সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। তিনি পরিবেশ সংরক্ষণে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করে আসছেন।

এ ছাড়া তিনি নিয়মিত স্বেচ্ছায় রক্তদান করেন এবং জরুরি প্রয়োজনে রক্তদাতা সংগ্রহ করে অসহায় রোগীদের পাশে দাঁড়ান। মানবিক এসব কর্মকাণ্ডের কারণে স্থানীয়দের কাছে তিনি একজন নির্ভরযোগ্য স্বেচ্ছাসেবক হিসেবে পরিচিতি পেয়েছেন।

পলাশ কুমার দাস বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতেও সক্রিয় ভূমিকা পালন করছেন।পরিবেশ সংরক্ষণ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে বিভিন্ন সামাজিক উদ্যোগে তাঁর অংশগ্রহণ স্থানীয়দের দৃষ্টি কেড়েছে।

স্থানীয়রা জানান, প্রচারের চেয়ে মানুষের কল্যাণে কাজ করতেই বেশি আগ্রহী পলাশ। তাঁর মতো তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা অন্যদেরও সমাজসেবায় উদ্বুদ্ধ করছে।

পলাশ কুমার দাস বলেন, “সমাজ ও মানুষের জন্য কাজ করতে পারাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই।”

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

রাষ্ট্রপতি ভোটে নতুন কৌশলে বিএনপি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার প্রার্থী মনোনয়নের ক্...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের জন্য নতুন নির্দেশনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘ...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

মাদারীপুরে বিশ্ব ব্যাংক ও এলজিইডি'র উদ্যোগে মতবিনিময় সভা  

মাদারীপুরে বিশ্ব ব্যাংক ও এলজিইডি'র উদ্যেগে পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ও রা...

নওগাঁয় সরকারি গম বিক্রি করে নিম্নমানের আটা সরবরাহ

নওগাঁয় খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) এর গম পেষাই ডিলার মেসার্স মদিনা ফ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা