জাতীয়

শ্রমিকদের বেতন দিয়েছে ২৭৮ কারখানা

নিজস্ব প্রতিবেদক:

করোনা পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে পোশাক কারখানা। এ সময়ে শ্রমিকদের বেতন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে আগামী ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিক-কর্মচারীদের মার্চ মাসের বেতন পরিশোধের জন্য সদস্যভুক্ত কারখানার মালিকদের প্রতি অনুরোধ জানায় পোশাক মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। এরই মধ্যে শ্রমিকদের বেতন দেওয়া শুরু করেছে কারখানাগুলো।

বিজিএমইএ থেকে জানা গেছে, বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা পর্যন্ত বিজিএমইএ সদস্যভুক্ত ২৭৮টি কারখানার শ্রমিকদের মার্চ মাসের বেতন পরিশোধ করেছেন মালিক পক্ষ।

গত ৬ এপ্রিল বিজিএমইএ সভাপতি রুবানা হক এবং বিকেএমইএ সভাপতি সেলিম ওসমানের সই করা যৌথ এক ঘোষণায় আগামী ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের মার্চ মাসের বেতন পরিশোধ করতে সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রতি অনুরোধ জানানো হয়।

আর করোনা ভাইরাসের কারণে শ্রমিকদের সুরক্ষায় আগামী ১৪ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পোশাক মালিকদের এই দুই সংগঠন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা