আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে পাল্টা হামলার হুমকি রাশিয়ার

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাষ্ট্র যদি সাবমেরিন থেকে স্বল্পমাত্রার পরমাণু ক্ষেপণাস্ত্র দিয়েও হামলা চালায় তবে পাল্টা জবাবে সর্বাত্মক পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছে রাশিয়া।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি বলেন, সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালালে সেটি যে বৈশিষ্ট্যেরই হোক না কেন সেটিকে পরমাণু হামলা হিসেবে ধরে নেয়া হবে। এরপরে সেটির পাল্টা জবাব দেয়া হবে।

যুক্তরাষ্ট্রের স্বল্পমাত্রার পরমাণু ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্র মোতায়েন করার পর এই বক্তব্য দিলেন মারিয়া জাখারোভা।

যুক্তরাষ্ট্রের ওই ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘটনাকে বিপজ্জনক পদক্ষেপ বলেও মন্তব্য করেছেন তিনি।

মারিয়া বলেন, আমরা মার্কিন পররাষ্ট্র দফতর থেকে প্রকাশিত ২৪ এপ্রিলের বিবৃতিটি দেখেছি। এর আগেও আমরা বহুবার বলেছি যে, মার্কিনীদের এসব পদক্ষেপকে বিপজ্জনক তৎপরতা হিসেবে দেখি আমরা।

এর আগে গত ২৪ এপ্রিল মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়, এই ওয়ারহেড মোতায়েনের ফলে পরমাণু যুদ্ধের ঝুঁকি কমে যাবে।

তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্র যে ওয়ারহেড মোতায়েন করেছে তাতে পরমাণু যুদ্ধের ঝুঁকি অনেক বেড়ে গেছে। সূত্র- ডেইলি সাবাহ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা