বাণিজ্য

মোবাইল ব্যাংকিং চালু রাখার নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক:

রফতানিমুখী শিল্প-প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের জন্য মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) বা মোবাইল ব্যাংকিং সেবা চালু রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

১২ এপ্রিল রবিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে এ বিষয়ে একটি নির্দেশনা দেয়া হয়।

সব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডারদের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে সচল রফতানিমুখী শিল্প-প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা প্রদানের জন্য সরকার আর্থিক প্রণোদনার (সহজ শর্তে ঋণ/বিনিয়োগ) প্যাকেজ ঘোষণা করেছে।

প্রণোদনার অর্থ শ্রমিক-কর্মচারীদের নিজ মোবাইল হিসাবের মাধ্যমে বিতরণ করতে হবে। সে জন্য সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রোভাইডার সিস্টেম, ডিস্ট্রিবিউশন ও এজেন্ট চ্যানেল নিরবচ্ছিন্ন ও সচল রাখতে হবে। পাশাপাশি এজেন্ট পয়েন্টগুলোয় প্রয়োজনীয় পরিমাণ নগদ অর্থের যোগান নিশ্চিত করতে হবে।

এছাড়া মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস এর সেবাগুলো আবশ্যকীয় পরিষেবা হিসেবে গণ্য করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও পুলিশের প্রধান কার্যালয়ে পাঠানো চিঠিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান সাধারণ ছুটির সময়ে এমএফএস পরিষেবা সম্পাদনের লক্ষ্যে, এমএফএস প্রোভাইডারের কর্মকর্তা, ডিস্ট্রিবিউটর, ডিস্টিবিউটরের কর্মচারী, এজেন্টরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন এবং সরকার নির্ধারিত সময় অনুযায়ী যাতে এজেন্ট পয়েন্টগুলো খোলা রাখা যায় সে বিষয়ে সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা