স্বাস্থ্য

মুজিব বর্ষ উপলক্ষে মৃতদেহ থেকে অঙ্গ প্রতিস্থাপনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদকঃ

মুজিব শতবর্ষ উপলক্ষে প্রথম মৃত্যুর পরে দান করা শরীর থেকে অঙ্গ প্রতিস্থাপনে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি, ২০২০) সকালে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মরণোত্তর দেহদান ও সংযোজন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করে কিডনি ফাউন্ডেশন, সোসাইটি অব অর্গান ট্রান্সপ্লান্টেশন, ইউরোলজি অ্যান্ড ট্রান্সপ্লান্টেশন ফাউন্ডেশন বাংলাদেশ ও বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া বলেন, অনেক পরে হলেও মরণোত্তর দেহদান বিষয়ক আইন প্রণয়নের করেছে সরকার। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে জনসাধারণের মাঝে বিভ্রান্তি রয়েছে। তাদের সচেতন করতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সমজিদের ইমাম ও মন্দিরের পুরহিতরা কাজ করতে পারেন।

এসময় বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেন, বাংলাদেশে এখনও মৃত্যুর পর দান করা শরীর থেকে অঙ্গ প্রতিস্থাপন করা সম্ভব হয়নি। এ বিষয়ে মানুষের আগ্রহও কম। তাই এ বিষয়টি এখনও ফলপ্রসূ হয়নি। তবে মুজিব শতবর্ষ উপলক্ষে এবার এই উদ্যোগ নেওয়া হবে। এ জন্য সবার চেষ্টা ও সহযোগিতা প্রয়োজন।

বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম জানান, জীবিত মানুষ থেকে কিডনি প্রতিস্থাপন করা হলেও মৃতদেহ থেকে করা হয়নি। এখন সেই চেষ্টা চলছে। উন্নত বিশ্বে ৯০ ভাগ কিডনি মৃত ব্যক্তির দেহ থেকে প্রতিস্থাপন করা হয়। মৃতদেহ থেকে অঙ্গ প্রতিস্থাপনে জাতীয় কমিটি গঠন করা হয়েছে। এরি মধ্যে সরকারকে এ বিষয়ে প্রস্থাব দেয়া হয়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেসহ উন্নত বিশ্বে মৃতদেহের কিডনি, হৃৎপিণ্ড, যকৃৎ, ফুসফুস, অগ্ন্যাশয়, খাদ্যনালির নিম্নাংশ ও মূত্রগ্রন্থি প্রতিস্থাপন করা হচ্ছে। বাংলাদেশে এটা এখনও শুরু হয়নি। ধর্মীয় দিক বিবেচনা করে অধিকাংশই এটা করতে চান না। এ জন্য সচেতনতা দরকার।

চিকিৎসকরা জানান, বিশ্বে প্রতিবছর কিডনি রোগে আক্রান্ত হচ্ছে প্রায় ২ কোটি মানুষ । এদের মধ্যে সম্পূর্ণ বিকল ৪০ হাজার মানুষের কিডনি। আর মাত্র ২০ ভাগ মানুষ চিকিৎসা সেবা পেয়ে থাকেন। উন্নত বিশ্বের ৬০ ভাগ রোগী মরণোত্তর কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে সুস্থ হচ্ছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা