জাতীয়

মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন করলেন বঙ্গবন্ধুকন্যা

নিজস্ব প্রতিবেদক:

শুরু হল স্বাধীনতার স্থপতি, ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীকে ঘিরে মুজিববর্ষ উদযাপনের ক্ষণগণনার আনুষ্ঠানিক আয়োজন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসেই ১০ জানুয়ারী শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে মুজিববর্ষের ক্ষণগণনা লোগো উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাহেন্দ্র এই ক্ষণটিতে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি পেশার মানুষ। উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি কামাল হোসেন এবং বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীও।

বেলা চারটার পরপরই অনুষ্ঠানস্থলে এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৭২ এর ১০ই জানুয়ারি অপরাহ্নে বঙ্গবন্ধু দেশে ফেরার পর লাখো জনতা সেদিন তাদের প্রিয় নেতাকে যেভাবে তেজগাঁও বিমানবন্দর বুকের ভালবাসায় বরণ করে নিয়েছিলেন সেই মুহুর্ত গুলোই প্রতীকী অর্থে তুলে ধরার চেষ্টা করা হয় বিভিন্নভাবে। সেই ঐতিহাসিক মুহুর্তটি সামনে রেখেই প্রতীকী বিমান (সি-১৩০জে) অবতরণ করানো হয়। বিমানের দরজায় আলোক প্রক্ষেপনে তুলে ধরা হয় বঙ্গবন্ধুর অবয়ব। তাঁকে রাষ্ট্রীয় সন্মান জানাতে দেয়া হয় ২১ বার তোপধ্বনি। দরজা দিয়ে বঙ্গবন্ধু যেন বেরিয়ে আসছেন, তারপর রাজনীতির এই কবি যেভাবে হেঁটে আসেন জনতার দিকে, সেটিকে তুলে ধরতে বিমানের সিড়ি থেকে লাল গালিচা ধরে লেজার লাইটের মাধ্যমে প্রক্ষেপন করা হয় সবুজ আলো। বঙ্গবন্ধু যে আলোকবর্তিকা হয়ে সেদিন দেশে ফিরেছিলেন, তারই প্রতীকী উপস্থাপনাতুলে ধরা হয় এখানে।

এর পরপরই প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য শেষে উন্মোচন করেন মুজিববর্ষের ক্ষণগণণার লোগো।


অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও নিবন্ধিতদের জন্য দুপুরের পর থেকেই উন্মুক্ত করে দেওয়া হয় অনুষ্ঠানস্থলের নির্ধারিত প্রবেশ পথগুলো। সবাইকে নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

দেশের ১২ সিটি করপোরেশনে ২৮টি স্পটে, ৫৩ জেলায় ও দুটি উপজেলা মিলিয়ে মোট ৮৩টি জায়গায় ইতোমধ্যে কাউন্টডাউন ক্লক বসানো হয়েছে। এই ক্ষণ গণনা শেষে আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে সূচনা হবে মুজিববর্ষের বছরব্যাপী অনুষ্ঠানের; বছরজুড়ে চলবে সেই আয়োজন। দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও থাকবে নানা আয়োজন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফাইনালে রেফারির নির্দলীয় ভূমিকা চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনলেন স্প্যানিশ ড...

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্...

কাটছে না ঢাকার ভ্যাপসা গরম

রাজধানী ঢাকা আজও পুড়ছে ভ্যাপসা গরমে। তবে এর মধ্যেই রাজধানী ও আশপাশের এলাকায়...

মুন্সীগঞ্জে বন্ধু ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি'কে জরিমানা

মুন্সীগঞ্জের সদর উপজেলার মুক্তারপুর বিসিক শিল্পনগরী এলাকায় অস্বাস্থ্যকর পরিবে...

গজারিয়াতে কনস্ট্রাকশন সাইটে সংঘবদ্ধ ডাকাতি, গ্রেপ্তার ১৯

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি নির্মাণাধীন প্রকল্পে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় ১৯ জনকে...

দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলে...

গজারিয়াতে কনস্ট্রাকশন সাইটে সংঘবদ্ধ ডাকাতি, গ্রেপ্তার ১৯

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি নির্মাণাধীন প্রকল্পে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় ১৯ জনকে...

মুন্সীগঞ্জে বন্ধু ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি'কে জরিমানা

মুন্সীগঞ্জের সদর উপজেলার মুক্তারপুর বিসিক শিল্পনগরী এলাকায় অস্বাস্থ্যকর পরিবে...

মাদারীপুরে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক

মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠে...

২০৩০-এর পথে বাংলাদেশ: এসডিজি অর্জনে কতটা এগিয়েছে দেশ?

দারিদ্র্য কমেছে, নারীর ক্ষমতায়ন বেড়েছে, অবকাঠামোতে এসেছে দৃশ্যমান পরিবর্তন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা