সারাদেশ
নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে

মাদারীপুরে মাঠে বিজিবি, রাজপথে যুবদল

মাদারীপুর প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে মাদারীপুরে কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সাথে সহিংসতা প্রতিরোধে মাঠে নেমেছে জেলা যুবদলের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার সকাল থেকেই জেলাজুড়ে এক টানটান উত্তেজনা বিরাজ করছে।

​আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মঙ্গলবার সকাল থেকেই মাদারীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে র‍্যাব, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। জেলাজুড়ে পুলিশের টহল জোরদার করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৪ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।

​নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, ​"কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা রুখতে ৫ শতাধিক পুলিশ সদস্য নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। এছাড়া জেলাজুড়ে গোয়েন্দা নজরদারিও বহুগুণ বাড়ানো হয়েছে।"

​এদিকে আওয়ামী লীগের সম্ভাব্য 'নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড' প্রতিহত করার ঘোষণা দিয়ে রাজপথে নেমেছে জেলা যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুর নেতৃত্বে বিভিন্ন এলাকায় একটি বিশাল মোটরসাইকেল শোডাউন দেওয়া হয়। যেকোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বাত্মক প্রস্তুত রয়েছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

​জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু বলেন,​"নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে জেলা ও উপজেলার যুবদল কর্মীরা মাঠে থেকে কাজ করে যাচ্ছেন। কোথাও কোনো ধরনের সন্ত্রাসী বা উসকানিমূলক কর্মকাণ্ড দেখা গেলে তা সাথে সাথেই কঠোরভাবে প্রতিরোধ করা হবে।"

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশ–মালয়েশিয়া ৯ খাতে বড় সমঝোতা

বাংলাদেশ ও মালয়েশিয়া তাদের দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্ত...

সব শ্রেণিকক্ষে প্রশিক্ষিত শিক্ষক নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ

দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও...

মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার কাছে বাংলাদেশি শ্রমিকদের জন্য দেশটির শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার...

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান

ব্যক্তিগত বিশেষ অসুবিধার কথা উল্লেখ করে পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনার...

বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা

বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণে...

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে: ডা. শফিকুর রহমান 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় বসার পর বিএ...

দল বদলাতে চান আলভারেজ ! 

গত রাতে (২২ জুন) আর্জেন্টিনা–অস্ট্রিয়া ম্যাচের পর হুলিয়ান আলভারেজের ম...

বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ ইশতেহার ঘোষণা

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশি...

যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখেন মার্কিন পাইলট

গত এপ্রিলে ইরানের আকাশসীমায় বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এফ-১৫...

আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা নির্দেশনা

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিল এবং সংশ্লিষ্ট শোক কর্মসূচি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা