জাতীয়

মহানায়কের জন্ম শতবর্ষ

২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ এই সময়টুকু উদযাপিত হবে মুজিব বর্ষ হিসেবে। মুজিব বর্ষ উদযাপনে এরই মধ্যে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ১৭ মার্চ থেকে বর্ষ উদযাপনের খন গণনা শুরু আগামী ১০ জানুয়ারি থেকে।

১৯২০ খ্রীস্টাব্দের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বাংলার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আবার ২০২১ খ্রীস্টাব্দের ২৬ মার্চ তারিখে বাংলাদেশ স্বাধীনতার অর্ধ-শত বার্ষিকীতে পদার্পণ করবে। মাঝখানের এই সময়টায় পালিত হবে মুজিব বর্ষ হিসেবে।

শুধু বাংলাদেশ নয়, বিশ্ব জুড়ে নানা আয়োজনের উদযাপিত হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংগঠন ইউনেস্কোর ৪০তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের সাথে যৌথভাবে মুজিব বর্ষ পালনের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহিত হয়েছে। গত বছরের ২৫ নভেম্বরে প্যারিসে অনুষ্ঠিত অধিবেশনে ইউনেস্কোর সকল সদস্যের উপস্থিতিতে এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

বিশিষ্টরা বলছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের সঙ্গে ইউনেস্কো যুক্ত হওয়ায় আন্তর্জাতিক পরিমণ্ডলেও বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মময় জীবন আরও ব্যাপক পরিসরে তুলে ধরার সুযোগ সৃষ্টি হলো।

মুজিব বর্ষ উদযাপন কমিটি জানায়, বর্ষ শুরুর খন গণনা ১০ জানুয়ারি থেকে শুরু হবে। জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনে নেয়া হয়েছে ব্যাপক পরিকল্পনা। এ আয়োজনে সম্পৃক্ত করা হবে সকল বয়স ও শ্রেণিপেশার মানুষকে । শিশু, তরুণ, যুবক ও বৃদ্ধ সকলের জন্য থাকবে আলাদা কর্মসূচি।

বছরব্যাপী এই কর্মসূচিতে সম্পৃক্ত করা হবে আওয়ামী লীগের সব সংগঠনকে। সম্পৃক্ত থাকবেন দেশ বরেণ্য ব্যক্তিরাও।

জাতির জনকের জন্ম শতবার্ষিকীর কর্মসূচি যেন সরকারিভাবে পালিত হয়, সেজন্য মন্ত্রিপরিষদ সচিবকেও নির্দেশ দেয়া হয়েছে।

মুজিব বর্ষ উপলক্ষে থাকবে বিভিন্ন প্রকাশনা। বঙ্গবন্ধুকে নিয়ে পাকিস্তান সরকারের গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের একটি সঙ্কলন প্রকাশ করা হবে। ৪৭টি ফাইলের ৩০ হাজার পাতাকে ৯ হাজার পাতায় নিয়ে আসা হয়েছে। এটা ১৪ খণ্ডের একটি সঙ্কলন হবে।

আগরতলা ষড়যন্ত্র মামলা নিয়েও প্রকাশ করা হবে কয়েকটি খণ্ডের একটি সঙ্কলন । বর্তমানে চলছে এর ছাপার কাজ । এছাড়া বাংলা ও ইংরেজিতে প্রকাশিত হবে ”বঙ্গবন্ধুর স্মৃতিকথা”। এর ইংরেজি অনুবাদের কাজ প্রায় শেষের দিকে।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে পালিত হবে মুজিব বর্ষ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা