বিনোদন

ভারতের ‘আড্ডাটাইমস’ এখন বাংলাদেশে

বিনোদন ডেস্কঃ

ভারতীয় বাংলা ওয়েব সিরিজ এবং শর্টফিল্ম ভক্তদের জন্য আরো একটি সুখবর দিচ্ছে এলবিসি মিডিয়া এন্টারটেইনমেন্ট। এখন থেকে নির্দিষ্ট পরিমাণ সাবস্ক্রিপশন ফি দিয়ে দেখা যাবে ভারতের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং বাংলা সাইট ‘আড্ডাটাইমস’। এর আগে বাংলাদেশে চালু হয়েছিল ভারতের আরেকটি জনপ্রিয় স্ট্রিমিং সাইট ‘হইচই’।

তুলনামূলক অনেক কম ফি দিয়েই ‘আড্ডাটাইমস’-এর সব কনটেন্ট উপভোগ করতে পারা যাবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশের ডিস্ট্রিবিউশন পার্টনার অগ্রণী হোল্ডিংসের অঙ্গপ্রতিষ্ঠান এলবিসি মিডিয়া এন্টারটেইনমেন্ট।

অগ্রণীর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সাকিব এম রহমান বলেন, ‘ আড্ডাটাইমস ভারতীয় বাংলা অনলাইন স্ট্রিমিং জগতে অন্যতম একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। আশা করা যায় মানসম্পন্ন বিনোদনের মাধ্যমে বাংলাদেশেও এটি জনপ্রিয়তা পাবে।’

অগ্রণী হোল্ডিংস কর্তৃপক্ষ জানায়, শুধু ভারতীয় কন্টেন্টই নয়, দেশীয় শিল্পীদের নিয়ে দেশীয় কন্টেন্টও তৈরি করা হবে এই প্ল্যাটফর্মে। বাংলাদেশে এর বিস্তার ঘটাতে টেলিকম, ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান ও সেট-টপ বক্সসহ বিভিন্ন মাধ্যমগুলোকে ব্যবহার করা হবে বলে জানা যায়।

মূলধারার বাংলা ওয়েব সিরিজ এবং শর্টফিল্মের জন্য বেশ জনপ্রিয় এই সাইটটি। যেখানে দর্শকেরা থ্রিলার, গোয়েন্দা, রোমান্স, কমেডি থেকে শুরু করে বৈচিত্র্যময় সব বিনোদন পেতে পারেন।

গত বছর একই ধারার ভারতীয় সাইট ‘হইচই’ বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

টঙ্গীবাড়িতে কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠ উদ্বোধন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠের শুভ উদ্বোধন ক...

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা