আন্তর্জাতিক

বন্যপ্রাণী খাওয়া নিষিদ্ধ করল চীন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাসের কারণে বিশ্ব এক মহা সংকটে। বন্ধ রয়েছে বিশ্বের যোগাযোগ ব্যবস্থা। ঘরে বন্দি সাধারণ মানুষ। এই ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য চীনের উহানের একটি বন্যপ্রাণীর বেচাকেনার বাজারকে দায়ী করছেন বিশেষজ্ঞারা। আর এ কারণে চীনের রাজধানী বেইজিংয়ে বন্যপ্রাণী খাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাস সংকট কাটিয়ে উঠতে না উঠতেই বন্যপ্রাণী খাওয়ার বিরুদ্ধে নতুন এক আইন পাস করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

এই আইনের ফলে এখন থেকে শহরটির যে কোনো স্থানে বন্যপ্রাণী শিকার, বিক্রি বা খাওয়া নিষিদ্ধ থাকবে। কেউ উল্লেখিত কর্মকাণ্ডে জড়িত থাকলে তাকে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে ওই আইনে।

দ্য ডেইলি মেইল'এর খবরে বলা হয়, বিজ্ঞানীদের ধারণা গত ডিসেম্বরে চীনের এক বন্যপ্রাণী বেচাকেনার বাজার থেকে মানুষের দেহে করোনাভাইরাস নামে পরিচিত কোভিড-১৯ বিস্তার লাভ করে। এমন ধারণা থেকে, গত ফেব্রুয়ারিতে দেশজুড়ে বন্যপ্রাণী বেচা-কেনা ও খাওয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় চীন সরকার।

বেইজিং চীনের প্রথম শহর যেখানে নিষেধাজ্ঞাটিকে আইনে রূপ দিয়েছে। এর আগে এপ্রিল মাসের শুরুতে আরও দুটি চীনা শহরে কুকুর ও বিড়াল খাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা