আন্তর্জাতিক

ফ্রান্সে করোনায় মৃত্যু ২০ হাজার ছাড়ালো

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেনের পর চতুর্থ দেশ হিসেবে ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়ালো। ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ২০ হাজার ২৬৫ জন।

ফ্রান্সে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩৮৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৭ হাজার ৪০৯ জন। অতি ঝুঁকিপূর্ণ রোগীর সংখ্যা ৫ হাজার ৬৮৩ জন।

দেশটিতে করোনায় মৃত্যুর হার ১৩ শতাংশ। ফ্রান্সের পাবলিক হেলথ চিফ জেরোমে সালোমন এক প্রেস ব্রিফিংয়ে জানান, দেশটিতে করোনায় মোট মৃত্যুর হার ২ শতাংশ বেড়েছে।

দীর্ঘ লকডাউনের ফলে কিছু গত ১২ দিন ধরে ফ্রান্সে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি হওয়া করোনা রোগীর সংখ্যা হ্রাস পাচ্ছে। ধীরে ধীরে করোনার সংক্রমণ নিয়ন্ত্রনে আনা সম্ভব হবে বলে মনে করছে ফ্রান্সের সরকার।

বিশ্বব্যাপী করোনায় এখন পর্যন্ত ১ লাখ ৭০ হাজার ৩৯৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২৪ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষের।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা উত্থানে শেয়ারবাজারে গতি, লেনদেন ৯ মাসের শীর্ষে

দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে টানা আট কার্যদিবস ধরে। ঈদুল আজহা...

বিদ্যুতের দাম ফের বাড়ল, পাইকারি–খুচরায় বড় মূল্যবৃদ্ধি

দেশে বিদ্যুৎ ব্যবহারের খরচ আবারও বাড়ল। পাইকারি এবং খুচরা—দুই পর্যায়েই ব...

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়ে...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

ঈদে কেন বাড়ে সড়ক দুর্ঘটনা?

প্রতি বছর ঈদ এলেই দেশের সড়কগুলো যেন আরও বেশি অনিরাপদ হয়ে ওঠে। স্বাভাবিক সময়ের...

রাজস্ব ঘাটতিতে বাড়ছে ব্যাংক ঋণ

দেশের রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতি এবং প্রত্যাশিত বৈদেশিক সহায়তা না পাওয়ায় সরকার...

কারামুক্ত সেলিনা হায়াৎ আইভী

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণ...

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিন...

তীব্র গরমে দিনে কতবার গোসল নিরাপদ?

দেশজুড়ে তীব্র গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন শরীর ঠান্ডা রাখতে অনেকেই দিনে এক...

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, বেনাপোলে আহত ৪

যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা