জাতীয়

জাতীয় ঈদগাহে এবার জামাত হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনার সৃষ্ট পরিস্থিতির কারণে প্রতিবারের মতো এবার আর ঈদের নামাজ আদায় করা যাবে না ঈদগাহে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবার ঈদগাহর পরিবর্তে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের জামাত।

ফলে অন্যান্য বারের মতো এবার রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হবে না।

তবে সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। একইসঙ্গে এলাকার মসজিদগুলোতেও সরকারের জারি করা স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সোমবার (২৫ মে) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এ ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ গণমাধ্যমকে বলেন, করোনা পরিস্থিতিতে এবার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হচ্ছে না। শুধু তাই নয়, এবার উন্মুক্ত স্থানে কোনো ঈদের জামাত হচ্ছে না।

বায়তুল মোকাররমে স্বাস্থ্যবিধি মেনে পাঁচটি জামাত হবে উল্লেখ করে তিনি আরো বলেন, এই পাঁচটি জামাতের মধ্যে আমরা কোনোটিকেই প্রধান জামাত বলছি না। যদি প্রয়োজন হয় তবে আরও একটি জামাত হতে পারে। তবে সেটি নির্ভর করছে পরিস্থিতির উপর।

ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে, ঈদের দিন সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদগাহ কিংবা খোলা ময়দানে ঈদের জামাতে নিষেধাজ্ঞা রয়েছে। পরিবর্তে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে বলছে ধর্ম মন্ত্রণালয়। এ ক্ষেত্রেও ১৩ দফা শর্ত আরোপ করা হয়েছে।

এসব শর্তে বলা হয়েছে নামাজের সময় মসজিদে গালিচা বিছানো যাবে না; নামাজের আগে পুরো মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে; জায়নামাজ নিয়ে আসতে হবে মুসল্লিদের; সবাইকে মাস্ক পরতে হবে; মসজিদে প্রবেশের আগে সাবান দিয়ে হাত ধুতে হবে; মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না; নামাজের কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

উল্লেখ্য, সোমবার (২৫ মে) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। গতকাল শনিবার (২৩ মে) শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ঈদুল ফিতর উদযাপনের এই দিন চূড়ান্ত হয় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নোয়াখালীতে বিভাগীয় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসো...

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্...

ইরানে মার্কিন হামলার অষ্টম দিন

টানা ৮ দিন ধরে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির অষ্টম দ...

কাটছে না ঢাকার ভ্যাপসা গরম

রাজধানী ঢাকা আজও পুড়ছে ভ্যাপসা গরমে। তবে এর মধ্যেই রাজধানী ও আশপাশের এলাকায়...

বিশ্বকাপ ফাইনালে যত চমক

পাঁচ সপ্তাহের জমকালো আয়োজন শেষে বিশ্বকাপের সমাপ্তি হচ্ছে রোববার। এবার ফাইনালে...

ফাইনালে রেফারির নির্দলীয় ভূমিকা চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনলেন স্প্যানিশ ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা