জাতীয়

জলবায়ু নিয়ে কাজ করতে সম্মত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তির আওতায় এবং এমনকি প্যারিস চুক্তির বাইরে গিয়েও প্রতিশ্রুতি পূরণে কপ-২৬ ও অন্যান্য বহুপাক্ষিক প্লাটফরমে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও মার্কিন প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক দূত জন কেরির মধ্যে এক বৈঠকে এ প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

বৈঠককালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক ইস্যু এবং এ ব্যাপারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। কেরি জলবায়ু পরিবর্তন ও ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশ যে অত্যন্ত কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে তা উল্লেখ করেন।

জলবায়ু পরিবর্তন ইস্যুতে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো আরো বেশি অবদান রাখতে পারে বলে সম্মতি প্রকাশ করে কেরি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের বাস্তুচ্যুতি সকলের জন্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যু।

এ সময় মোমেন জলবায়ু পরিবর্তনের ব্যাপারে প্যারিস চুক্তিতে কেরির গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানান।

তিনি আরো উল্লেখ করেন যে, প্রশমন, অভিযোজন, পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইয়ে নেয়ার মতো বিষয়গুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি ঢাকায় ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) ও গ্লোবাল সেন্টার অন অডাপ্টেশন (জিসিএ)’র আঞ্চলিক কার্যালয়ের সকল চলমান ও ভবিষ্যৎ কর্মকাণ্ড সম্পর্কে কেরিকে অবহিত করেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার এবং নতুন মার্কিন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার লক্ষ্যে বাংলাদেশের আগ্রহ ব্যক্ত করার বিষয়টি মার্কিন প্রশাসনকে অবহিত করার জন্য এক সরকারি সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাজুস

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের সোনার বাজারে এবার ভ্যাট যোগ ক...

অভিবাসন নিয়ন্ত্রণের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান করেছেন সুইজারল্যান্ডের ভোটাররা   

ডানপন্থি সুইস পিপলস পার্টি (এসভিপি-ইউডিসি) সমর্থিত সুইজারল্যান্ডে জনসংখ্যা এক...

ধুরন্ধরের চিত্রনাট্য মোদির কার্যালয় থেকে লেখা হয়েছে ! 

সম্প্রতি দিল্লিতে আয়োজিত এক সম্মেলনে বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত ব্লকবাস্ট...

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস

লন্ডনের বিভিন্ন শহরে বসবাস করছেন এক পরিবারের প্রায় ৪৩ সদস্য। তাদের মধ্যে কেউ...

মুন্সীগঞ্জে ২৫ বছর পর দখলমুক্ত হবে 'নয়নের খাল’: মীর শাহে আলম

দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে দখল ও দূষণের শিকার মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌর...

রয়েল রিসোর্ট কাণ্ড নিয়ে ৫ বছর পর মুখ খুললেন মামুনুল হক

নারায়ণগঞ্জের আলোচিত রয়েল রিসোর্টের “৫০১ নম্বর কক্ষ” ঘটনাকে ঘিরে প...

ধানমন্ডিতে ৮তলা থেকে ফেলে গৃহকর্মীকে হত্যার অভিযোগ: দম্পতি আটক

রাজধানীর ধানমন্ডি এলাকায় এক মর্মান্তিক ঘটনার অভিযোগ উঠেছে, যেখানে ৮তলা একটি ভ...

পূবাইলে কেমিক্যাল কারখানায় আগুন: বয়লার বিস্ফোরণ, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরীর পূবাইল থানার কলেজ গেইট এলাকায় একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ...

পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধ এবং পৌর শহরের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ঝালকাঠিতে জেলা প্রশাসন ও...

ডিবির জালে ৬ অপরাধী, উদ্ধার ২০০ পিস ইয়াবা

ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবাসহ তিন মাদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা