ছবি: সংগৃহিত
জাতীয়

ছেলের সিসিটিভি ভিডিওতে বৃদ্ধ মায়ের খুনের দৃশ্য

নিজস্ব প্রতিবেদক

ঢাকার দক্ষিণখানে ৭১ বছর বয়সী মাহবুব আরা বেগম হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আবু তালহা সজীব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সজীব নিহতের দেবরের ছেলের ঘরের নাতি।

শনিবার (১ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ-আল-মামুন আসামিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, প্রায় নয় মাস আগে স্বামীর মৃত্যুর পর মাহবুব আরা বেগম দক্ষিণখানের দক্ষিণ গাওয়াইর এলাকায় নিজ বাড়ির দ্বিতীয় তলায় একা বসবাস করতেন। নিরাপত্তার জন্য তার ছেলে মাহবুব হাসান ফ্ল্যাটের বিভিন্ন স্থানে, এমনকি শোবার ঘরেও সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছিলেন। তিনি পরিবারের সঙ্গে উত্তরা পশ্চিম এলাকায় থাকলেও নিয়মিত মায়ের খোঁজখবর নিতেন।

এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার ব্যবসায়িক ব্যস্ততার কারণে দিনভর মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারেননি মাহবুব হাসান। রাতে বাসার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তিনি দেখতে পান, বিকেল ৫টা ৪১ মিনিটের দিকে তার চাচাতো ভাইয়ের ছেলে আবু তালহা সজীব কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির সহায়তায় ফ্ল্যাটে প্রবেশ করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ফ্ল্যাটে প্রবেশের পর মাহবুব আরা বেগমের ওপর হামলা চালানো হয় এবং একপর্যায়ে তার মৃত্যু ঘটে। এরপর অভিযুক্তরা ঘর থেকে একটি সোনার দুল নিয়ে দরজা ভেতর থেকে লক করে ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার পর শুক্রবার নিহতের ছেলে মাহবুব হাসান দক্ষিণখান থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তে সিসিটিভি ফুটেজ গুরুত্বপূর্ণ আলামত হিসেবে ব্যবহৃত হয়। ওই সূত্র ধরে পুলিশ গাওয়াইর এলাকা থেকে আবু তালহা সজীবকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

লিভার ভালো রাখতে কী খাবেন, আর কোন খাবার এড়িয়ে চলবেন?

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে লিভার অন্যতম। এটি শরীর থেকে ক্ষতিকর পদার্...

৫ই আগষ্ট আওয়ামিলীগের রাজনৈতিক কবর হয়ে গেছে: আবু হানিফ 

জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জে ছাত্র জনতার ভূমিকা, প্রত্যাশা ও ভবিষ্যৎ শীর্ষক...

স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রীর পরিদর্শন, কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্ব...

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়া...

‘আপনাদের নিরাশ করব না’: বাংলাদেশি দর্শকদের মধুমিতা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার প্রথমবারের মতো বাংলাদেশের স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা